বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আমার দেশ পুড়ছে, অথচ সবাই নীরব : মান্দানা করিমি

মান্দানা করিমি। ছবি : সংগৃহীত
মান্দানা করিমি। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ভয়াবহ মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। এবার সরাসরি ইরানের ৩টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে কয়েকগুণ। আতঙ্ক আর আশঙ্কার এই প্রেক্ষাপটে নিজের ক্ষোভ প্রকাশ করলেন প্রবাসী ইরানি অভিনেত্রী মান্দানা করিমি।

বর্তমানে ইউরোপে অবস্থানরত মান্দানা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আমি ঠিক নেই। চেষ্টা করছি নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু পারছি না। প্রতি মুহূর্ত কাটছে দুশ্চিন্তায়। কীভাবে ঠিক থাকি, যখন দেখছি শিশুদের মৃত্যু হচ্ছে?’

যুক্তরাষ্ট্রের নীরব হামলা নিয়ে ক্ষুব্ধ কণ্ঠে তিনি লেখেন, ‘শুধু ফিলিস্তিন কিংবা ইরান নয়, সারা বিশ্বের ওপরই যেন মার্কিন হামলা চলছে। অথচ সবাই নীরব। যেন কিছুই ঘটছে না।’

নিরাপদ ইউরোপে থেকেও মান্দানার মন পড়ে রয়েছে নিজের মাতৃভূমিতে। তার ভাষায়, ‘আমি শান্ত রাস্তায় হাঁটছি, কিন্তু মনে হয় আমি ভূত। আমার একটা অংশ এখনও রয়ে গেছে ইরানে— মা, ভাই, ভাইপো-ভাইজিদের সঙ্গে। মনে হচ্ছে পরের বোমাটা হয়তো আমাদের বাড়িতে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আমরা মৃত্যুকে ভয় পাই না। কিন্তু নিজের দেশকে পুড়তে দেখা, এবং সেই আগ্রাসনের প্রশংসা সহ্য করা যায় না। ইরান শুধু একটি দেশ নয়— এটা আমার মায়ের হাতের ছোঁয়া, ধুলোর মাঝে জুঁইফুলের ঘ্রাণ, আমার শৈশবের ঘুমপাড়ানি গান।’

বিশ্ববাসীর উদ্দেশে মান্দানার অনুরোধ, ‘চুপ করে বসে থাকবেন না। দয়া করে প্রতিবাদ করুন। আপনাদের নীরবতা আমাদের নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সত্যিই কিছু ভয়ানক ভুল হচ্ছে।’

উল্লেখ্য, রোববার ভোররাতে ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান পরমাণু কেন্দ্রে হামলা চালায় মার্কিন বি-২ বোমারু বিমান। ব্যবহার করা হয় বিধ্বংসী ‘বাঙ্কার ব্লাস্টার’ বোমা। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আর ইসরায়েল চালিয়ে যাচ্ছে টানা হামলা।

বিশ্ব যখন যুদ্ধের দিকে হেঁটে যাচ্ছে, তখন এক অভিনেত্রীর কণ্ঠ হয়ে উঠে এল এক দেশের আর্তনাদ ‘আমার দেশ পুড়ছে, অথচ সবাই নীরব!’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X