বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেমিনিস্ট জীবনসঙ্গী চান বাঁধন

ফেমিনিস্ট জীবনসঙ্গী চান বাঁধন

ব্যক্তিগত জীবনের টানাপড়েন, কন্যা সন্তানের লালন-পালন, একজন উপযুক্ত সঙ্গীর প্রত্যাশা ও দীর্ঘ একক জীবনের গল্প নিয়ে সম্প্রতি কালবেলার সাপ্তাহিক আয়োজন তারাবেলায় ফের মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাঁধন। তবে মাত্র পাঁচ মাসেই সে সম্পর্কে ভাঙন ধরে। সেই বিচ্ছেদের পর কন্যা সায়রাকে নিয়ে একাই পথচলা শুরু করেন এই জনপ্রিয় অভিনেত্রী।

একক মায়ের দায়িত্ব পালন করতে গিয়ে বারবার প্রমাণ করেছেন নিজের আত্মনির্ভরশীলতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেয়ে সায়রাও বুঝে উঠছে মায়ের একা লড়াইয়ের গল্প। আর তাই সে চায়, মায়ের জীবনে একজন সহচর আসুক—যিনি হবেন সঙ্গী, রক্ষক নন।

বাঁধনের ভাষায়, আমার মেয়ে এখন বড় হয়েছে। সে দেখছে, মায়ের সবকিছু একা করতে হয়, যুদ্ধ করে যেতে হয়। ওর মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।

তবে কেমন সেই সঙ্গী—তা নিয়েও রয়েছে বাঁধনের স্পষ্ট মত। "আমার জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে। তাকে বুঝিয়ে বলার সময় নেই যে, আমি কেন ফেমিনিস্ট, বা কী চাই। তাকে আমার চিন্তাভাবনার সঙ্গে মানিয়ে নিতে হবে।"

তিনি আরও বলেন, “তাকে আমার সঙ্গী হতে হবে, রক্ষক নয়। তাকে আমার পাশে থাকতে হবে—আমাকে রক্ষা করতে হবে না। আমি রক্ষা পাওয়ার জন্য কোনো সঙ্গী খুঁজছি না।”

এর আগে বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “৪০ বছর বয়স পার করে এখন নতুন একটা জীবন শুরু করছি। মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। মানুষ তো একা থাকতে পারে না। আমি অলমোস্ট পুরো জীবনটাই সঙ্গী ছাড়া কাটিয়েছি।”

অতীতের অভিজ্ঞতা স্মরণ করে বাঁধন বলেন, “জীবনে কখনো সত্যিকারের সঙ্গী পাইনি। কখনো দানব, কখনো নির্যাতনকারী পেয়েছি। আমাকে মানসিকভাবে অ্যাবিউজ করেছে, এমন মানুষই ছিল চারপাশে। তাই এখন মনে হয়, একজন প্রকৃত সঙ্গী পাওয়া উচিত।”

দর্শকের ভালোবাসায় বড় পর্দায় সফল হলেও বাঁধনের হৃদয়ের গভীরে এখনো রয়ে গেছে এক নির্ভরযোগ্য সহচরের শূন্যতা। তবে নতুন জীবনের আশায়, মেয়ের ভালোবাসা আর নিজের আত্মবিশ্বাসে পথচলা অব্যাহত রেখেছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X