কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইইউ প্রতিনিধিদের সঙ্গে জমিয়তের বৈঠক

মিরপুরে আরজাবাদ মাদ্রাসা মিলনায়তনে ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ছবি : কালবেলা
মিরপুরে আরজাবাদ মাদ্রাসা মিলনায়তনে ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মিরপুরে আরজাবাদ মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ সভায় ইইউ পর্যবেক্ষক দলের সদস্যরা জমিয়তের নির্বাচনী পরিকল্পনা, প্রচার কৌশল ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চান।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করা হয়। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সরকার গঠিত হলে দলটির রাজনৈতিক অবস্থান ও দায়িত্বশীল ভূমিকার বিষয়টিও ইইউ প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশের রাজনীতিতে জমিয়তে উলামায়ে ইসলামসহ অন্য ইসলামি রাজনৈতিক দলগুলোর ঐতিহাসিক ও চলমান ভূমিকা তুলে ধরা হয়। প্রতিনিধিরা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ স্বাধীনতা-উত্তর রাজনৈতিক প্রক্রিয়ায় গণতন্ত্র, নৈতিকতা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, সহ-প্রচার সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী, কার্যনির্বাহী সদস্য মাওলানা সাইফুদ্দিন ইউসুফ এবং ছাত্র জমিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান তকি উপস্থিত ছিলেন।

সভা শেষে উভয় পক্ষই নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১০

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১১

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১২

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৩

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৪

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৫

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৬

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৭

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৮

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৯

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

২০
X