বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

আমার আর কেউ থাকল না: মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত ও তার বাবা । ছবি : সংগৃহীত
মিষ্টি জান্নাত ও তার বাবা । ছবি : সংগৃহীত

বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। শুধু অভিভাবক নয়, বাবাকে নিজের পুরো পৃথিবী মনে করতেন মিষ্টি। এই অপূরণীয় শোকের মুহূর্তে শনিবার (২ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে বাবাকে হারানোর যন্ত্রণা আর ভাঙাচোরা হৃদয়ের কথা শেয়ার করেন এই অভিনেত্রী। তার পোস্টে স্পষ্ট ফুটে উঠেছে এক কন্যার না বলা হাজারো আর্তনাদ।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পোস্টে মিষ্টি লিখেছেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে ‘আব্বু’ বলে ডাকবে না। কেউ বলবে না, বাবু তুমি কই? আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে সারাদিন-রাত দেখার ব্যবস্থা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।‘

তিনি আরও লিখেছেন, ‘জীবনের পরতে পরতে যে মানুষটা ছিলেন ছায়ার মতো, সেই বাবাকে হারিয়ে পৃথিবীটাই যেন শূন্য মনে হচ্ছে মিষ্টির কাছে।

আমি, আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা পাশে ছিলেন, তাদের কথা আজীবন মনে থাকবে। বাবা নাই, এটা একটা দুঃস্বপ্ন হতে পারে না। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি একবার ফিরে পেতাম।‘

চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও অসংখ্য ভক্ত এই খবরে শোক প্রকাশ করেছেন। মিষ্টি জান্নাতকে সান্ত্বনা জানানোর পাশাপাশি তার বাবার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

গত ৩০ জুলাই একটি পোস্টে মিষ্টি জানিয়েছিলেন, তার বাবা মো. মকবুল হুসাইন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১০

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১১

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১২

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৩

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৪

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৫

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১৬

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

১৭

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

১৮

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

১৯

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

২০
X