বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নয়া মানুষ’

নয়া মানুষ। ছবি : সংগৃহীত
নয়া মানুষ। ছবি : সংগৃহীত

নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’। ২০২৪ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল ছবিটি। এবার আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনলো এই চলচ্চিত্র।

ভারতের জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরে অনুষ্ঠিতব্য ‘কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসরে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘নয়া মানুষ’।

উৎসব আয়োজকরা জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই ৭ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ৪ নভেম্বর। এবারের আসরে মিসর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও স্বাগতিক ভারতের নির্বাচিত চলচ্চিত্রের সাথে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত এই ছবিটি।

আ মা ম হাসানুজ্জমানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী।

আন্তর্জাতিক এই উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে ‘নয়া মানুষ’-এর গল্পকার ও অভিনেতা আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, “আমি যখন গল্পটি লিখি তখন এত চিন্তা করে লিখিনি কিন্তু চলচ্চিত্রটি দর্শক দেখার পর যে ভালবাসা পাচ্ছি তা অকল্পনীয়। বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করছে, ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, শান্তির বার্তা দিচ্ছে, ধর্মের মূল দর্শন তুলে ধরছে ‘নয়া মানুষ’।”

পরিচালক সোহেল রানা বয়াতি তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, এটা খুবই আনন্দের বিষয়। এই উৎসবে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে প্রতিনিধিত্ব করছে ‘নয়া মানুষ’। আমি বিশ্বাস করি আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে স্থান করে নিবে।”

উল্লেখ্য, চাঁদপুরের দুর্গম কানুদীর চরে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস। এর সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয় এবং গানে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রসাশন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১০

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১১

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১২

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৪

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৫

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৬

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X