বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ইয়েস, ইটস নাও অফিসিয়াল’

চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদ। ছবি : সংগৃহীত
চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদ। ছবি : সংগৃহীত

‘ইয়েস, ইটস নাও অফিশিয়াল’ সামজিক মাধ্যমে এই বাক্যটি প্রকাশের মাধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায়ের সূচনা জানালেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দেশের জনপ্রিয় এ নির্মাতা।

স্থানীয় সময় শুক্রবার ফেসবুকে স্ত্রী মুশফিকা মাসুদের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি সবার কাছে নিশ্চিত করেন অমিতাভ রেজা। হাস্যোজ্জ্বল সেই ছবির একটিতে মুশফিকার হাতে থাকা বিয়ের আংটি স্পষ্টভাবে ধরা পড়ে।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন— ‘ইয়েস, ইটস নাও অফিসিয়াল আলো এবং ছায়ার সঙ্গে জীবনযাপনের প্রতিশ্রুতি... চলো শুরু করি, প্রিয় মুশফিকা মাসুদ।’

পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে নির্মাতার সহকর্মী, বন্ধু এবং ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দেন তাদের।

অমিতাভ রেজার নতুন জীবনসঙ্গী মুশফিকা মাসুদ পেশায় চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করার পর তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশনে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে আলোচনায় আসে।

গত মাসে অমিতাভ রেজার ফেসবুক প্রোফাইলে দুজনের একটি ছবি প্রকাশিত হলে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে সেই জল্পনারই আনুষ্ঠানিক পরিণতি ঘটল বিয়ের মাধ্যমে।

এটি অমিতাভ রেজা চৌধুরীর তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী এবং মিম রশিদকে বিয়ে করেছিলেন। বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন এবং সেখান থেকেই বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে কাজ চালিয়ে যাচ্ছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

১০

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১১

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১২

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১৩

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৪

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৫

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৬

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৭

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৮

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৯

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

২০
X