তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৯:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

ছুটছে অমিতাভের বোহেমিয়ান ঘোড়া

ছুটছে অমিতাভের ‘বোহেমিয়ান ঘোড়া’। ছবি: সংগৃহীত
ছুটছে অমিতাভের ‘বোহেমিয়ান ঘোড়া’। ছবি: সংগৃহীত

পরিচালক অমিতাভ রেজা। যার প্রতিটি নির্মাণে থাকে ভিন্নতা। তাই তার নতুন কোনো কাজের খবর এলেই আগ্রহ বেড়ে যায় দর্শকমহলে। সেই আগ্রহকে সম্মান জানিয়ে এই নির্মাতা তার দর্শককে এবার উপহার দিলেন পরিপূর্ণ একটি বিনোদনমূলক ওয়েব সিরিজ। নাম ‘বোহেমিয়ান ঘোড়া’। যার গল্প এগিয়েছে ট্রাক ড্রাইভার ‘আব্বাস’-এর বহুবিবাহে আগ্রহকে কেন্দ্র করে।

৫ জুন, হইচইতে প্রকাশ পাওয়া এ সিরিজটি এরই মধ্যে সিক্ত হয়েছে দর্শক ভালোবাসায়। যারাই দেখছেন তারাই তৃপ্তি নিয়ে জানাচ্ছেন নিজেদের ভালো লাগার কথা, যা যেনে নির্মাতা অমিতাভ রেজাও প্রকাশ করছেন তার হৃদয়ের অনুভূতি।

এই নির্মাতা বর্তমানে আমেরিকায় আছেন। সেখান থেকে কালবেলাকে বলেন, ‘এক কথায় সবার কাছ থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি। এ ভালোবাসার কথা সহকর্মীরা ছাড়াও অনেক ভক্ত মোবাইল ফোনে সরাসরি আমাকে জানাচ্ছে, যা আরও বেশি আনন্দের। তাদের ভালোবাসাই আমার অর্জন।’

কমেডিধর্মী এই সিরিজের পর্ব সংখ্যা সাতটি, যার দৈর্ঘ্য প্রায় ১৭৮ মিনিট।

একজন ট্রাকচালক ও তার বিচিত্র জীবনের গল্পে নির্মিত হয়েছে ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজে মূল চরিত্র আব্বাসের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম।

সিরিজের গল্পে দেখা যাবে, আব্বাস একজন অনাথ ট্রাকচালক। পেশাগত জীবনে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর সুবাদে আটটি শহরে আটটি আলাদা জীবন গড়ে তোলে সে। প্রতিটি শহরে রয়েছে একজন করে স্ত্রী, যাদের প্রত্যেকেই মনে করেন, তারাই আব্বাসের একমাত্র স্ত্রী।

জানিয়ে রাখা দরকার, সিরিজে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী। তারা হলেন রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। এরকম মাল্টি কাস্টিং দেশের ওয়েব সিরিজে আগে দেখেনি দর্শক। সিরিজটি ডিজিটাল প্ল্যাটফর্মে সফলতার সঙ্গে চলছে বলেও জানান এই নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X