বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বিয়ে করেছেন শাকিব-মান্নার নায়িকা

বিয়ের করেছেন শাকিব-মান্নার নায়িকা। ছবি : সংগৃহীত
বিয়ের করেছেন শাকিব-মান্নার নায়িকা। ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী। মান্না থেকে শাকিব খান—সুপারস্টারদের বিপরীতে কাজ করে অল্প সময়েই দর্শকমহলে পরিচিতি পেয়েছিলেন। কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে থাকতেই হঠাৎ লাইট-ক্যামেরা থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী। দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে থাকার পর এবার বিয়ের সুখবর নিয়ে সামনে এলেন তিনি। অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন শাকিবা।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি পারিবারিকভাবে উজ্জ্বল ও শাকিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে বরের সঙ্গে তোলা ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তার দেওয়া ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘অপরিচিত বন্ধুর থেকে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো।’ এমন রহস্যময় ও ভিন্নধর্মী ক্যাপশন নেটিজেনদের মাঝে কৌতূহল জাগিয়েছে।

২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিবা, তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জীবনের গ্যারান্টি নেই’। ক্যারিয়ারে প্রায় ৪০টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, তার বর শেখ উজ্জ্বল হোসেন একসময় ছোটপর্দার নিয়মিত মুখ ছিলেন, যদিও বর্তমানে তাকে অভিনয়ে কম দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X