বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নুহাশের ফ্রেমে এবার আফজাল ও চঞ্চল

আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত
আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলা চিত্রনাট্য নিয়ে এবার নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রস্তুতির পর ‘মুভিং বাংলাদেশ’ শিরোনামের এই সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। সিনেমাটিতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় দুই অভিনেতা আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী। এরই মধ্যে টানা কয়েক দিনের শুটিংও সম্পন্ন হয়েছে।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন মোটরবাইক চালকের জীবনসংগ্রাম স্বপ্ন এবং জীবনের নানা চড়াই-উতরাইকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী এটি শুধু একজন মানুষের ব্যক্তিগত গল্প নয়, বরং এর মাধ্যমে উঠে আসবে সময়ের বাস্তবতা তরুণদের সংগ্রাম এবং সমাজের বিভিন্ন দিক।

জানা গেছে প্রায় ছয় বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নুহাশ হুমায়ূন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে চিত্রনাট্যটি অনুদানও পেয়েছে। দেশের গুপী বাঘা প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থাও সিনেমাটির প্রযোজনায় যুক্ত রয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতেই শুটিং শুরুর ঘোষণা দিয়েছিলেন নুহাশ। সেই প্রতিশ্রুতি রেখেই এখন ঢাকার প্রায় ২০টি লোকেশনে চলছে টানা দৃশ্যধারণ। জানা গেছে আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত শুটিং চলবে। এরপর শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ।

‘মুভিং বাংলাদেশ’ এর গল্প আবর্তিত হয়েছে একজন বাইক রাইডারের সংগ্রামকে ঘিরে। তবে চমক হিসেবে সিনেমার প্রধান চরিত্রে থাকছেন একেবারে নতুন মুখ। দীর্ঘ অডিশনের মাধ্যমে চরিত্রের সঙ্গে মানানসই একজনকেই বেছে নিয়েছেন নির্মাতা।

শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি শুরু থেকেই আগ্রহ তৈরি করেছে। এর চিত্রনাট্য পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক তহবিল ও সহায়তা। ২০২১ সালে তাইপে ফিল্ম কমিশন থেকে প্রায় ৮৯ হাজার ৮০০ ডলার অনুদান পাওয়ার পাশাপাশি সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকেও অর্থ সহায়তা মিলেছে। এ ছাড়া টোকিও গ্রান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকেও বিভিন্ন সহযোগিতা পেয়েছে প্রকল্পটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথার পেছনের অংশে ব্যথা হয় কেন, এটি কীসের ইঙ্গিত?

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

বাজেটে এত বড় ছাড় অতীতে দেখতে পাইনি : মির্জা ফখরুল

ওসমানীনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতার অভিযোগ

‘বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে’

ভারতে সম্পত্তির মামলায় হেরে প্রকাশ্যে বাবাকে হত্যা করল ছেলে 

৮৯ দিনে হাম ও উপসর্গে ৬৪৩ জনের মৃত্যু 

সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

২০২৬ সালের সবচেয়ে নিরাপদ ৫ দেশ

চলতি বছরই আসছে ‘সুড়ঙ্গ-২’ সিক্যুয়েল

১০

টাকা দিয়েও খেলা দেখা যাচ্ছে না, টফি-বায়োস্কোপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১১

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

১২

প্রচারে আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর'

১৩

বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান

১৪

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুন, চিকিৎসা সরঞ্জামের গুদাম পুড়ে ছাই 

১৫

তামিমকে টপকে গেলেন বিজয়, মোহামেডানের ইনিংসে যত রেকর্ড

১৬

বাজেটে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় : নাহিদ ইসলাম

১৭

৫০০ হাত পতাকা তৈরি করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শিগগিরই ৫ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরতের সিদ্ধান্ত হবে: গভর্নর

১৯

বাইরে তপ্ত রোদ, স্কুলের টিনের চালে ঝুম বৃষ্টি!

২০
X