বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টুটুলের সঙ্গে বিচ্ছেদ, মুখ খুলেলেন তানিয়া

সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। ছবি : সংগৃহীত

বছর দুয়েক আগে সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের সংসার ভাঙার খবর পাওয়া যায়। কিন্তু বিচ্ছেদ নিয়ে তখন সেভাবে মুখ খোলেননি দুজনে। বিচ্ছেদের কথা জানিয়েছিলেন টুটুল নিজেই। কেন তাদের বিচ্ছেদ হয়েছিল, তা নিয়ে এবার মুখ খুললেন তানিয়া।

করোনার মহামারির আগে থেকেই এই তারকা দম্পতির সম্পর্ক ভালো যাচ্ছিল না বলে জানা যায়। বিচ্ছেদের বিষয়ে অভিনেত্রী তানিয়া সংবাদমাধ্যমে এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘বাস্তব জীবনে আবেগটা ভিন্ন রকম। আমরা চেষ্টা করেছি, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মেলেনি। প্রতিনিয়ত যে মানুষটার সঙ্গে আমার সমস্যা চলছে, একসময় মনে হয়েছে দুজনের মধ্যে মনের মিল না থাকার চেয়ে মনে হয় সত্য ভাষণটাই জরুরি দরকার।’

তানিয়া আরও বলেন, ‘যেদিন মনে হয়েছে টুটুল আমার সঙ্গে থাকতে চায় না, সেদিনই আমি তাকে সবকিছু থেকে ব্লক করে দিই। আমাদের সন্তানেরা সেখানে আছে। এখন আমার বাচ্চারাই ফোন দেয়। তাদের সঙ্গে কথা হয়। আমি চাই না বাচ্চারা অসম্মান করা শিখুক। তাদের বাবাকে অসম্মান করুক চাই না। তবে এই ব্লক আর কোনো দিন খুলব না। আমি যে টুটুলকে বিয়ে করেছিলাম সেই টুটুলকেই চেয়েছি, এস আই টুটুলকে চাইনি।’

উল্লেখ্য, প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদ হয় ২০২১ সালে। বিচ্ছেদের আট মাস পর টুটুল বিয়ে করেন শারমিনকে। সে সময় টুটুল সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘তানিয়ার সঙ্গে আমি পাঁচ বছর সেপারেট ছিলাম’। টুটুল বর্তমানে দেশের বাইরে আছেন। তানিয়ার কথার পরিপ্রেক্ষিতে তিনি খুব শিগগিরই নিজের মন্তব্য জানাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১০

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১১

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১২

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১৩

নিয়োগ দেবে ভিভো

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

১৫

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

১৬

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

১৭

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

১৮

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৯

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

২০
X