বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:৩১ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘চোখের সামনে নটী হয়ে উঠলেন তিনি’

অভিনেত্রী বন্যা মির্জা ও আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
অভিনেত্রী বন্যা মির্জা ও আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এর মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছে দেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। ওয়েব ফিল্মটি মুক্তির পর বেশ ভালোই সাড়া পেয়েছেন অভিনেত্রী। বাঁধনের মতে, সবচেয়ে ভালো লেগেছে দর্শকরা কাজটি দেখে তারপর কথা বলছেন—এটিই সবচেয়ে ভালো লাগছে। সবার ভালো লাগা, মন্দ লাগা একরকম হবে না, এটাই স্বাভাবিক।

ওয়েব ফিল্মটি দেখার পর বাঁধনকে নিয়ে এক মন্তব্যে অভিনেত্রী বন্যা মির্জা বলেন, ‘আমি হিন্দি চলচ্চিত্রের ফ্যান নই। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম, হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সব মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য। যে সে হয়ে ওঠে অন্য আরেকজন। আমি অভিভূত।’ বাঁধনকে উদ্দেশ্য করে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাঁধন তুমি করে দেখালে। আর আমরা দেখলাম যে কীভাবে একজন নটীর জন্ম হয়!’ অভিনেত্রী প্রশংসা করে তিনি আরও লিখেছেন, ‘বাঁধন কানে গেছেন। দারুণ অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি।’ তিনি আরও যোগ করেন, ‘অভিনেতার একমাত্র কাজ হলো—নিজেকে ভুলে না গিয়ে তাকে পেছনে রেখে সামনে এক অন্য মানুষকে দাঁড় করানো। সেই মানুষের সত্য দেখানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন! আর তা এত সত্য যে, দর্শক একবারও চোখ ফেরাবেন না। কাজটা ভয়ানক দুরূহ! তাই কি করা যায়? যায়, আর ঠিক তাই, আমি দেখলাম কোনো এক হিনার জীবন। যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়।’ গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের ‘এস্কেপ টু নো হোয়্যার’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। তাতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এ ছাড়াও ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X