বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের জীবনের গভীরতম অনুভূতি, সমাজ থেকে প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা ও ব্যক্তিগত সংগ্রামের কথা জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানালেন— নিজের মতো করে বাঁচাই তার মূল লক্ষ্য। আর এই পথচলায় কারও মতামত বা সমালোচনায় তার ‘কিছু যায় আসে না’।

বাঁধন লিখেছেন, ‘আমি চেয়েছিলাম সেই রকম মেয়ে হতে যাকে সবাই পরিচালিত করবে, যে বাধ্য হবে, খুশি করবে, চুপচাপ মানিয়ে নেবে। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি চেষ্টা করেছিলাম আমার পরিবার যেমন মেয়ে চেয়েছিল, সমাজ যেমন নারী আশা করেছিল, ঠিক তেমন হতে। কিন্তু আমি ব্যর্থ— আর সেজন্য আমি নিজেকে ধন্যবাদ জানাই। কারণ আমার জন্ম হয়নি অন্য কারও চিত্রনাট্য অনুযায়ী বাঁচার জন্য।’

তিনি আরও লিখেছেন, ‘আমার কথাগুলো মানুষকে অস্বস্তিতে ফেলে, আমার কাজ তাদের স্বাচ্ছন্দ্যের সীমানায় মানায় না। আমি জানি, আমার সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয় কিন্তু আমি নিষ্ঠুর নই। আমি মানুষকে আঘাত করি না বা অসম্মান করি না, এমনকি যখন তারা আমার সঙ্গে সেটা করে তখনও না। এখন ৪০ পেরোনোর পর আমি নিজের সঙ্গে শান্তি স্থাপন করেছি। আমি আমার জীবন আমার শর্তে বাঁচি— স্বাধীনভাবে, সততার সঙ্গে, ক্ষমাহীনভাবে।’

বাঁধনের মতে, যারা তার অবস্থান বা জীবনযাপন পছন্দ করেন না তারা চাইলে তাকে উপেক্ষা করতে পারেন, ব্লক করতে পারেন, ঘৃণা করতে পারেন- ‘সত্যি বলছি, আমার কিছু যায় আসে না। কারণ আমি যাদের অস্বস্তিতে ফেলি, তাদের বিপরীতে আরও অনেকে আছে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে বোঝে, যারা আমার সত্যের মধ্যে শক্তি খুঁজে পায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমি নিজেকে ভালোবাসি।’

পোস্টের শেষে তিনি নিজেকে উদ্দেশ করে লেখেন, ‘আমি ভেঙে যাইনি। আমি কেবল সেই পৃথিবীর জন্য অস্বস্তিকর যে পৃথিবী আসল নারীদের ভয় পায়। আমি তোমাকে ভালোবাসি, আজমেরী হক বাঁধন সেই নারী যাকে তুমি অবশেষে হওয়ার সিদ্ধান্ত নিয়েছ।’

আজমেরী হক বাঁধনের এই খোলামেলা পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার সাহসিকতা ও আত্মমর্যাদার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X