বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন!

আজমেরী হক বাঁধন I ছবি : সংগৃহীত
আজমেরী হক বাঁধন I ছবি : সংগৃহীত

পর্দায় তার উপস্থিতি মানেই ভিন্ন কিছু। সেই আজমেরী হক বাঁধন এবার চমকে দিলেন নিজের শারীরিক রূপান্তর দিয়ে। সামাজিক মাধ্যমে সদ্য শেয়ার করা ছবিতে দেখা গেল এক নতুন বাঁধনকে, যিনি মাত্র ৬ মাসে ৭৮ কেজি থেকে নিজেকে নিয়ে এসেছেন ৬০ কেজিতে।

এই ১৮ কেজি ওজন কমানোর যাত্রাটা মোটেই সহজ ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বেড়েছিল তার। তবে সঠিক চিকিৎসকের নির্দেশনা, কঠোর ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে তিনি এই অসাধ্য সাধন করেছেন।

মেয়ের অনুপ্রেরণায় ফিটনেস মিশন বাঁধন জানান, তার এই কঠিন যাত্রার সবচেয়ে বড় শক্তি বা অনুপ্রেরণা ছিলেন তার একমাত্র কন্যা। মেয়েই তাকে শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে সাহস জুগিয়েছে।

ফেসবুকে নিজের অনুভূতির কথা শেয়ার করে বাঁধন লেখেন, ‘এটি শুধু ওজন কমানো নয়—এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানেরও প্রতীক; এখনো এগিয়ে চলছি।’ তার এই আমূল পরিবর্তন দেখে ভক্তরাও বিস্মিত। কেউ লিখেছেন ‘ওয়াও! এটা অনুপ্রেরণামূলক’, আবার কেউ বলছেন ‘সত্যিই চমৎকার!’

হুমায়ূন আহমেদের গল্পে ‘বনলতা এক্সপ্রেস’ ব্যক্তিগত ফিটনেসের পাশাপাশি কাজের জগতেও ব্যস্ত সময় পার করছেন বাঁধন। নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ যুক্ত হয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনেও রয়েছে মেয়ের অবদান। বাঁধন বলেন, ‘তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে—তুমি এটি করো। কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। আর হুমায়ূন আহমেদ যে আমার কত পছন্দের, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে বিশেষ কিছু।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১০

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১১

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১২

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৪

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

১৫

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

১৬

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

১৭

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

১৮

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

১৯

রামিসা হত্যা মামলার রায় রোববার

২০
X