বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

মাঠে নামছেন বাঁধন

আজমেরী হক বাঁধন I ছবি: সংগৃহীত
আজমেরী হক বাঁধন I ছবি: সংগৃহীত

আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এর আগে জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে সরব ভূমিকার জন্য আলোচনায় এসেছিলেন তিনি। সে সময় ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর ব্যানারে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচিতেও অংশ নিতে দেখা যায় তাকে।

প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন বাঁধন। আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাথে এই কর্মসূচি পালিত হবে। বাঁধনের পাশাপাশি দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে আরও শিল্পী ও সংস্কৃতিকর্মী এতে অংশ নেবেন।

এ বিষয়ে সোমবার নিজের ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, ‘এ সময়ে চুপ থাকা অপরাধ, এ সময়ে কথা বলাই প্রতিবাদ। প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন জাতিগোষ্ঠী ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের ওপর আক্রমণ এবং আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা ফ্যাসিবাদের স্পষ্ট আলামত।’

শিল্পী, সাহিত্যিক, চিন্তক ও সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘যারা বাংলাদেশে বিশ্বাস করি, যারা বিশ্বাস করি আমরা সবাই মিলে বাংলাদেশ—যারা মনে করি এই দেশ গড়তে হবে সমতা, সহাবস্থান ও সহমুক্তির ধারণার ভিত্তিতে—তাদের সবাইকে ২৩ ডিসেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে সাতমসজিদ রোডে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।’

এদিকে অভিনয়ের কাজেও ব্যস্ত সময় পার করছেন আজমেরী হক বাঁধন। তার অভিনীত ও রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত নতুন সিনেমা ‘মাস্টার’ ইউরোপের মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে। শিগগির তাকে নতুন সিনেমায় দেখা যাবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X