বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সিনেমায় আবারও অরিজিৎ সিং

অরিজিৎ সিং।  ছবি : সংগৃহীত
অরিজিৎ সিং। ছবি : সংগৃহীত

আবারও বাংলাদেশি সিনেমায় গাইবেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এর আগে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার ‘টুপ টাপ’ গানে কণ্ঠ দিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার ‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ সিনেমায় গাইবেন বলিউডের এই গায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির নির্মাতা মো. জাকারিয়া মাসুদ।

পরিচালক বলেন, ‘ছবিতে একটি গান আছে, যেটি ভারতের শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চাই। কিন্তু তার সঙ্গে কথা না বলে তা নিশ্চিতও করতে পারছিলাম না। সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। শিগগিরই ভারতে গিয়ে তার সঙ্গে চুক্তিস্বাক্ষর করব।’

‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ ছবিটি প্রযোজনা করছে জেএম ফিল্মস। নভেম্বর থেকে এর শুটিং শুরুর কথা। তার আগে সিনেমার গানের রেকর্ডিংয়ের কাজ সারতে চায় কর্তৃপক্ষ।

নির্মাতা জাকারিয়া মাসুদ আরও জানান, এই সিনেমার প্রধান দুই চরিত্রে নতুন জুটিকে দেখা যাবে।

উল্লেখ্য, ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে অরিজিৎ সিংয়ের সঙ্গে ‘টুপ টাপ’ গানে কণ্ঠ দেন ভারতের সোমলতা। এর কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সংগীতে ছিলেন অরিন্দম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X