বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের সুরক্ষায় এবার ছয় কমান্ডো

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

কিছুদিন ধরে লাগাতার হত্যার হুমকি পাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ কারণে তার নিরাপত্তা আরও জোরদার করেছে মহারাষ্ট্র সরকার।

নিরাপত্তার অংশ হিসেবে সবসময় ছয়জন পুলিশ কমান্ডো পাবেন শাহরুখ। তারা থাকবেন কিং খানের দেহরক্ষী হয়ে। নিরাপত্তা বেষ্টনীর হিসেবে থাকবে এমপি-৫, একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও গ্লক পিস্তল। পাশাপাশি তার বাসভবন মান্নাত পাহারা দেবেন চারজন সশস্ত্র পুলিশ।

শাহরুখ খানের পক্ষ থেকে মহারাষ্ট্র সরকারের কাছে চিঠি দিয়ে জানানো হয়, ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা মুক্তির পর থেকে হুমকি পাচ্ছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে নিরাপত্তা বৃদ্ধি করেছে মহারাষ্ট্র সরকার। খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

সম্প্রতি বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে শাহরুখ অভিনীত সিনেমা জওয়ান। এর মাধ্যমে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে দ্বিতীয়বারের মতো হাজার কোটির ক্লাবে জায়গা নেন কিং খান। পাঠান সিনেমাও ভালো ব্যবসা করেছে বক্স অফিসে। বছরের শেষে আরও একটি ছবি মুক্তির কথা রয়েছে শাহরুখ খানের। আগামী ২২ ডিসেম্বর রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ রিলিজ হবে। এতে শাহরুখ জুটি বেঁধেছেন তাপসী পান্নুর সঙ্গে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ভিকি কৌশল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X