বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিরতির পর শুটিংয়ে ফিরে অসুস্থ পরীমণি

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

বছর দুয়েক বিরতি শেষে সিনেমার শুটিংয়ে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। ডোডোর গল্প নামে একটি ছবিতে শুটিং করছিলেন তিনি। একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করার লক্ষ্য থাকলেও পাঁচদিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন পরী। যেতে হয়েছে হাসপাতালেও।

সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন এই চিত্রনায়িকা। তা থেকে জানা যায়, হঠাৎ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

জানা গেছে, কিছু দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন পরী। গত বুধবার রাতে শুটিং শেষে করে বাসায় ফেরেন পৌনে ১২টায়। সে রাতেই রক্তচাপ কমে যায় তার। সকাল নাগাদ শরীর আরও খারাপ লাগতে থাকে। পরে চিকিৎসকের সঙ্গে কথা বলে গত বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান পরী। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরীর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কম। জ্বরও বেশি।

সংবাদমাধ্যমকে পরী বলেন, ‘দু–তিন দিন ধরে খারাপ লাগছিল। কিন্তু আমলে নিচ্ছিলাম না। বুধবার শরীরটা আর কুলোচ্ছিল না। মাথাও ঝিমঝিম করছিল। চোখে সব ঝাপসা দেখছিলাম। পরদিন দুপুরের পর শুটিং ছিল। ভাবলাম, ডাক্তার দেখিয়ে তারপর শুটিংয়ে যাব। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার বললেন, প্রেশার অনেক কম। এই অবস্থায় হাঁটাচলাও ঝুঁকিপূর্ণ। শুটিং তো আরও রিস্ক। বিভিন্ন খাবার খেয়েও প্রেশার বাড়াতে পারছিলাম না। ডাক্তারের কড়া নির্দেশ, বিশ্রামে থাকতে হবে। তাই ঝুঁকি নিলাম না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১০

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১২

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৩

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৪

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৫

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৬

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৭

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৮

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৯

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

২০
X