বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হলো ফেরদৌসকে নিয়ে নাবিলার ‘যুদ্ধ জীবন’

ফেরদৌস-নাবিলা। ছবি: সংগৃহীত
ফেরদৌস-নাবিলা। ছবি: সংগৃহীত

শুরু হলো সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা ‘যুদ্ধ জীবন’র শুটিং। চট্টগ্রাম থেকে এই সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। ‘যুদ্ধ জীবন’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন রিফাত মোস্তফা টিনা। এই সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শিরীন আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘যুদ্ধ জীবন’। এর চিত্রনাট্য করেছেন মহি মহিউদ্দিন। সব মিলিয়ে তাই দারুণ এক উচ্ছ্বাস দেখা গেল নাবিলার মধ্যে। তিনি বলেন, ‘‘এই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি। প্রথম সবকিছুই স্পেশাল। সিনেমাটিতে ফেরদৌস ভাইয়ের মতো বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করছি। তার ওপর আবার মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা। সব মিলিয়ে ‘যুদ্ধ জীবন’ চলচ্চিত্রটি আমার জন্য স্পেশাল হয়েই থাকবে।’’

টানা এক সপ্তাহ চট্টগ্রামেই এই সিনেমার দৃশ্যধারণের কাজ চলবে। প্রথম লটের শুটিং শেষ করেই ঢাকায় ফিরবেন তিনি। আগামী মাসে ফের দ্বিতীয় লটের শুটিং হবে। ‘যুদ্ধ জীবন’ সিনেমাটি নিয়ে ফেরদৌস আহমেদ বলেন, ‘এর আগে মুক্তিযুদ্ধের সময়কালীন গল্প নিয়ে নির্মিত দামপাড়া সিনেমার জন্য কাজ করেছিলাম চট্টগ্রামে। দ্বিতীয়বারের মতো পুরো কোনো সিনেমার কাজ করছি চট্টগ্রামে। এ সিনেমার গল্প আশির দশকের পরবর্তী সত্য একটি ঘটনা অবলম্বনে।’

সিনেমার গল্প নিয়ে বলতে নারাজ ফেরদৌস। তিনি বলেন, ‘আপাতত গল্প শেয়ার করতে পারছি না। এতটুকু বলতে পারি, যে বিষয় বা যে ব্যক্তিকে কেন্দ্র করে গল্প তৈরি হয়েছে তাকে ঘিরে যেসব স্থান, সেসব স্থানেই শুটিং হচ্ছে। যে কারণে কাজটি করতে আমার ভালো লাগছে। সেই সময়টা আসলে আমি অনুভব করার চেষ্টা করছি। অভিনয়ে তা প্রভাব ফেলছে। পরিচালকসহ পুরো ইউনিটই সহযোগিতা করছে। তা ছাড়া চট্টগ্রামবাসীদের আন্তরিকতা মুগ্ধ করে আমাকে। সবমিলিয়ে সিনেমাটি বেশ ভালো হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১০

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১১

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১২

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৩

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৪

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৫

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৬

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৭

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৮

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৯

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

২০
X