বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবকে না পেয়ে রাজকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা

শাকিব খান ও শরিফুল রাজ। ছবি : সংগৃহীত
শাকিব খান ও শরিফুল রাজ। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ‘কবি’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। পরিচালক জানিয়েছিলেন, গল্প শুনে নিজেই সিনেমাটি প্রযোজনা করতে চেয়েছিলেন শাকিব। কিন্তু পরে তা আর হয়ে ওঠেনি। এবার শোনা যাচ্ছে নতুন খবর। এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ। তার বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

যদিও সিনেমাটির পরিচালক-প্রযোজক কেউই এ বিষয়ে অফিশিয়ালি কিছু জানাতে চাইছেন না। তবে কাজ শুরু হলেই বড়সড় ঘোষণা দেবেন বলে জানান পরিচালক।

সংবাদমাধ্যমকে রাজ বলেন, ‘কাগজ-কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলা উচিত নয়। কাজ শুরু হলে অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্টাক্ট হয়। কাজ শুরু হয় কতটা? তাই আমি অফিশিয়ালি কিছু জানাতে চাই না’।

তিনি আরও বলেন, ‘ইধিকা পাল তো ভালো অভিনেত্রী। একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে’।

জানা গেছে, এ মাসেই পরিচালকের সঙ্গে কলকাতা যাচ্ছেন নায়ক। সেখানে গিয়ে সব চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X