কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশিয়ার বেস্ট ফিচার ফিল্মের মুকুট জিতল ‘মাইক’

দক্ষিণ এশিয়ার বেস্ট ফিচার ফিল্মের মুকুট জিতল ‘মাইক’

টেক্কা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনের পর বেস্ট এশিয়ান ফিচার ফিল্মের মুকুট জিতেছে এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র ‘মাইক’। ‘মাইক’ চলচ্চিত্রটি ইতোমধ্যে পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডো ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল, ট্রাইঙ্গেল ফিল্ম ফেস্টিভ্যাল, গোল্ডেন লিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সিউল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে।

এক বিবৃতিতে সিনেমাটির প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন জানান, আমরা ‘মাইক’ টিম ভীষণ আনন্দিত। এসব ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি ইউরোপ ও আমেরিকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাইক’ চলচ্চিত্রটি পাঠানো হয়েছে। তাদের অফিসিয়াল সিলেকশনের খবরের অপেক্ষায় আছি। আশা করি, ‘মাইক’ টিম আরও ভালো কিছু ফেস্টিভ্যাল জয়ের সংবাদ খুব দ্রুত দিতে পারব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ নির্মাণ করা হয়েছে।

মাইক সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, এফ এম সোহাগসহ শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিতসহ প্রমুখ।

সরকারি অনুদানে নির্মিত ‘মাইক’ চলচ্চিত্রটি এ বছর ১১ আগস্ট সারা দেশে মুক্তি পায়। দর্শক জনপ্রিয়তার পাশাপাশি জাতীয় সংসদের এক আলোচনায়ও মাইক সিনেমা স্থান করে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১০

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১১

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১২

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১৩

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১৪

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১৫

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

১৬

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

১৭

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

১৮

সর্বশেষ বৈঠক / মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন

১৯

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

২০
X