বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ আকবরের সঙ্গে গাইবেন শ্রেয়া ঘোষাল

আসিফ আকবরের সঙ্গে গাইবেন শ্রেয়া ঘোষাল

বাংলাদেশের আসিফ আকবর ও ভারতের শ্রেয়া ঘোষাল একসঙ্গে গাইবেন। দুই দেশের এই দুই তারকার রয়েছে দারুণ জনপ্রিয়তা। বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে এই গায়ক লিখেছেন, সাউন্ডটেকের সুলতান মাহমুদ বাবুল ভাইয়ের উৎসাহে ভারতের প্রখ্যাত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ‘মিলন’ নামে একটি ডুয়েট অ্যালবাম হয়েছিল ২০০৩ সালে। মনোয়ার হোসাইন টুটুল ভাইয়ের সুরে সেসব গান আজও মানুষের ভালো লাগার তালিকায় আছে।

আসিফ আরও লেখেন, শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতীয় জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ফ্যান আমি। ভার্সেটাইল এ গায়িকার সুরে বিমোহিত সারাবিশ্ব। মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।

আসিফ জানান, ২৪ নভেম্বর শ্রেয়া প্রথম হিন্দি গানটির ভয়েস দেবেন মুম্বাইতে। আর আসিফ বর্তমানে অসুস্থ। সুস্থ হলেই মুম্বাই গিয়েই গানের রেকর্ডে অংশ নেবেন। আসিফ আশা করছেন, ভক্তদের ভালো কিছু উপহার দিতে পারবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১০

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১১

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১২

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৩

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৪

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৫

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৭

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৮

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৯

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

২০
X