আহসান হাবীব
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তারকাদের জমকালো পরিবেশনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা। ছবি : সংগৃহীত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা। ছবি : সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানকে ঘিরে থাকে অভিনয়শিল্পীদের নানা প্রস্তুতি। চলচ্চিত্রশিল্পীদের জন্য কাঙ্ক্ষিত এই আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনাও।

সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এর আসর বসে। চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে বিজয়ীদের এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে প্রায় দেড় ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন, চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা।

প্রথমেই মঞ্চে আসেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরী। ‘ও হে শ্যাম’, ‘আয় বৃষ্টি ঝেপে’ গানের সঙ্গে পারফর্ম করেন তারা। এরপরে ইগল ড্যান্স কোম্পানির কোরিওগ্রাফিতে ছিল নুসরাত ফারিয়ার পারফরমেন্স। ছিল ঢালিউড কুইন অপু বিশ্বাস-তমা মির্জা, দীঘি-সায়মন সাদিক, গাজী আবদুন নুর-সোহানা সাবার মনোমুগ্ধকর পরিবেশনা।

আজীবন সম্মাননাপ্রাপ্ত খসরু ও রোজিনার সিনেমার গানের সঙ্গে নাচ নিয়ে মঞ্চে আসেন জায়েদ ও আঁচল; তারা পরিবেশন করেন ‘ও প্রাণের রাজা’, ‘ছেড়ো না ছেড়ো না হাত’ গান। দর্শক মাতিয়ে রাখেন এই জুটি।

এরপরই মঞ্চে আসেন মমতাজ, বালাম-কোনাল, ইমরান-কনা, লিজা-সাব্বির ও জান্নাতুল ফেরদৌস ঐশী। তাদের গান দর্শক হৃদয় আন্দোলিত করে। এ ছাড়া অভিনেতা মীর সাব্বির ও তারিন জাহান মঞ্চে ওঠেন।

এই আসরের সমাপ্তি ঘটে সাদিয়া ইসলাম মৌয়ের দেশীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে। এর নির্দেশনা দিয়েছেন কবিরুল ইসলাম রতন।

গতবারের মতো এবারও নাচ ও গানের কোরিওগ্রাফির দায়িত্বে আছেন নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আসরে ১৩টি পরিবেশনার মধ্যে ১১টিই তার কোরিওগ্রাফিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১১

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১২

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৩

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৪

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৫

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৬

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৭

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৮

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৯

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

২০
X