বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাব্বির শরীরে গরম চা ঢালা, যা বললেন শামীম

অভিনেতা শামীম হাসান ও প্রোডাকশন বয় রাব্বি। ছবি : সংগৃহীত
অভিনেতা শামীম হাসান ও প্রোডাকশন বয় রাব্বি। ছবি : সংগৃহীত

চায়ে চিনি কম হওয়ায় প্রোডাকশন বয় রাব্বির মুখে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার। এ ছাড়াও রাব্বীর ‘আহত’ অবস্থার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে এ বিষয়ে কালবেলার ক্যামেরার সামনে মুখ খুলেছেন অভিযুক্ত অভিনেতা। বলেছেন, রাব্বির শরীর পুড়ের যাওয়ার খবর মিথ্যা।

অভিনেতা শামীম বলেন— ‘এটি বার্ন ইস্যু নয়। বার্ন ইস্যু সাজানো, মিথ্যা ও বানোয়াট। যে ছবিটা ছড়িয়েছে, সেটা পরিকল্পিতভাবে তোলা।’

অভিনেতা জানান, সেটে চা দেওয়া হলে তিনি চুমুক দিয়ে বুঝতে পারেন সেটি তিতা ও ঠান্ডা। পরে এই চা তিনি রাব্বিকে খেতে বলেন। অভিনেতার দাবি, প্রোডাকশন বয়কে তিনি হেসে-হেসেই বলেছিলেন কথাগুলো। চা পানে রাজি না হওয়ায় তিনি রাব্বির দিকে কিছুটা এগিয়ে যান। তখন চা গিয়ে পড়ে রাব্বির শরীরে। শামীমের দাবি, চা ঠান্ডা ছিল। স্কিন পুড়ে যাওয়ার মতো গরম ছিল না।

এরপর রাব্বির শরীর চেক করে দেখেন অভিনেতা শামীম। তা ছাড়াও রাব্বিকে ‘সরি’ বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রোডাকশন বয় আঘাত পেয়েছেন কিনা, সে বিষয়েও খোঁজ নিয়েছেন শামীম। তা ছাড়া প্রোডাকশন সংগঠন থেকে তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজিও হয়েছেন। শামিম বলেন, ‘ভুল তো আমি করেছি। আমি ক্ষমা চাইতে রাজি।’

অভিনেতা শামীম আরও জানান, রাব্বিদের সংগঠন থেকে লোকজন শুটিং সেটে আসেন। একজন রাব্বির ছবি তুলে নিয়ে যান। তাতে দেখা যায় রাব্বি দুঃখী চেহারা করে বিছানায় শুয়ে আছে। চা পড়ে রাব্বির শরীর যদি পুড়ে গিয়ে থাকে, তবে তা দুপুর ১২টার দিকে হওয়ার কথা। বিকাল ৪টায় তার সুস্থ হওয়ার কথা। ওই ঘটনার পর শামীম রাব্বিকে চেক করে দেখেছেন কোথাও পুড়েছে কিনা। কিন্তু রাব্বির শরীরে তিনি তখন কোনো ক্ষত পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X