বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দর গল্প বলার জন্যই এক হয়েছি : মুশফিক ফারহান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রজন্মের বহুমুখী অভিনেতা মুশফিক আর ফারহান। সল্প সময়ে সুনিপুণ অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। হাসি-কান্নার মধ্যে দর্শকদের মাতিয়ে রাখেন ফারহান। যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করাই যেন তার নেশা। এরই ধারাবাহিকতায় এ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মানের সঙ্গে দুটি নাটকে জুটি বাঁধলেন এ অভিনেতা। নাটক দুটির শিরোনাম ‘আমার হয়ে থেকো’ ও ‘সুপার ওয়েডিং’, নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

এ প্রসঙ্গে মুশফিক ফারহান বলেন, ‘এই প্রথম সাদিয়া আয়মানের সঙ্গে কাজ করলাম। সাদিয়া আয়মানকে সহশিল্পী হিসেবে খুব ভালো লেগেছে। আমরা এক হয়েছি খুব সুন্দর গল্প বলার জন্যই। এই নাটক দুটি দেখে দর্শক আমাদের জুটি ভালোবেসে ফেলবে।’

সাদিয়া আয়মান বলেন, ‘ফারহান ভাইয়ার সঙ্গে আমার এবারই প্রথম কাজ। সহশিল্পী হিসেবে তিনি বেশ ভালো, সাপোর্টিভ। কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে দুজনে আলোচনা করে কাজ করেছি। নাটক দুটির গল্প অনেক সুন্দর। কাজ করতেও বেশ ভালো লেগেছে। আশা করি আমাদের এই জুটির কাজ দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

নির্মাতার ভাষ্য, ‘আমার হয়ে থেকো’ নাটকটি একদমই প্রেমের গল্প। গল্পতে ফারহান-সাদিয়া আয়মানকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হবে এবং তাদের প্রেম বিয়ের পর দিন থেকেই শুরু হবে। সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠার গল্প এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X