বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘এই দেশের সিস্টেম কোনোদিনই ঠিক ছিল না!’ বিমান দুর্ঘটনা নিয়ে সাদিয়ার পোস্ট

সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত
সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত

সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা গোটা দেশকে কাঁদিয়েছে। বিশেষ করে এই ঘটনায় প্রাণ হারানো শিশুদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও গভীরভাবে মর্মাহত হন। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি দুর্ঘটনায় নিহত শিশুদের জন্য তার দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায়, ‘বাচ্চাগুলোর জন্য বুক ফেটে যাচ্ছিল। একেকটা বাচ্চার মিসিং পোস্ট দেখেছি আর দোয়া করেছি যেন ওরা বেঁচে ফেরে।’ শিক্ষিকা হিসেবে তার পুরোনো অভিজ্ঞতা টেনে তিনি বলেন, ‘শিশুদের সরলতা, নিষ্পাপ হাসি—সব আজ নিস্তব্ধ। যারা পাখি হয়ে উড়ে গেছে, তারা আল্লাহর কাছেই ভালো থাকবে, আদরে থাকবে, যত্নে থাকবে।’

এখানেই থেমে থাকেননি তিনি। দেশের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা করে লেখেন, ‘এই দেশের সিস্টেম কখনো ঠিক ছিল না, হবেও না। রাজনীতির জন্য কেউ যা খুশি তা-ই করতে পারে। মানুষের জীবনের কোনো দাম নেই এখানে।’

দুর্ঘটনার দিন হাসপাতালে ভিড় করা প্রভাবশালী ব্যক্তিদের ‘শো ডাউন’ নিয়েও সরাসরি ক্ষোভ ঝেড়েছেন সাদিয়া। তার ভাষায়, ‘পোড়া শরীর নিয়ে রোগীরা হাসপাতালে পড়ে, পরিবারগুলো প্রিয়জনকে খুঁজে পাচ্ছে না, অথচ কেউ কেউ ২০ জন লোক নিয়ে শো ডাউন করতে এসেছে! সামনে ভোট, তাই এখনই নিজেদের দেখানোর সময় বুঝি!’

এ ছাড়াও, চিকিৎসা ও উদ্ধারকাজ চলাকালে কিছু সাধারণ মানুষের সুযোগসন্ধানী আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। ‘রিকশাওয়ালা, সিএনজিচালক, দোকানদার—সবাই যেন একেকজন জল্লাদ হয়ে উঠেছে,’ মন্তব্য করেন তিনি।

সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছিল নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে সন্দেহ। তিনি লেখেন, ‘২২ জনের নিহতের খবর দেয়া হয়েছে। এটা কি কোনোভাবেই সত্যি মনে হয়? এখনো অনেক পরিবার সন্তানদের খুঁজে পাচ্ছে না। সেই হিসাব কে দেবে? কার কাছে বিচার চাইবে মানুষ?’

সরকারি সাহায্য নিয়ে প্রকাশিত পোস্ট (যা পরে মুছে ফেলা হয়) নিয়েও সরাসরি মন্তব্য করেন সাদিয়া। ‘পরিবারগুলো অর্থ চায় না, তারা তাদের সন্তান চায়। অর্থ দিয়ে যদি সন্তানদের ফিরিয়ে দিতে পারেন, তাহলে আমরা আপনাদের তহবিলে দান করতে প্রস্তুত।’

তার বক্তব্যের শেষ দিকে আসে এক গভীর হতাশা: ‘বাংলাদেশের রাজনীতি কিংবা রাজনীতিবিদ—সবই এখন হাস্যকর হয়ে গেছে।’

সামাজিক মাধ্যমে এই পোস্ট ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী ও বাস্তবমুখী বলে উল্লেখ করছেন। আবার কেউ কেউ বলছেন, এ ধরনের ব্যক্তিগত ক্ষোভের মাধ্যমে গণসচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X