বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১২:১৮ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

আত্মহত্যা নিয়ে লাইভে যা বললেন তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত

দেশের ছোট পর্দা আর অভিনেত্রী তানজিন তিশা। বুধবার(১৫ নভেম্বর) রাতে ঘুমের ঔষধ সেবন করে হাসপাতালে ভর্তি হন তিনি।

বিষয়টি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তিশার ঘনিষ্ঠসূত্রের বরাতে জানা যায়, আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে বিষয়টি মিথ্যা বলে দাবি করেন এ অভিনেত্রী।

তিনি জানান, আত্মহত্যা নয় ফুড পয়জনিং হয়েছিল তার। যার ফলে খারাপ লাগছিল এবং তিনি ঘুমের ঔষধ সেবন করেন। পরবর্তীতে এটার পার্শ্বপ্রতিক্রিয়ায় বমি হয় এবং তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

এ অভিনেত্রী আরও বলেন, আত্মহত্যা করার মতো মেয়ে নন তিনি। এছাড়াও আরও কিছু বিষয়সহ সব কিছু তিনি সংবাদ সম্মেলন করে জানাবেন বলেন তিনি। তার আগেই তিশা তার ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে আসেন।

আত্মহত্যার বিষয়ে তিশা বলেন, আত্মহত্যাটা কি আসলে? যেখানে কিছুদিন আগে আমি একটি বক্তব্য দিয়েছি যে আত্মহত্যা কোনো কিছুর সমাধান হতে পারে না। সেখানে আমি কেন আত্মহত্যা করব? বাবা মারা গেছে দুই বছর হয়নি। তারপর থেকে আমি শক্ত ভাবে জীবন যাপন করছি। বাবা আমাকে শক্তিশালী মেয়ে বানিয়ে পৃথিবী থেকে চলে গেছে।

লাইভের এক পর্যায়ে এ অভিনেত্রী আরও বলেন, তার ফেসবুক বুধবার হ্যাক হয়েছিল। তিনি শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ ছিলেন। একই দিন রাতে তিনি কিছু ঔষধের সঙ্গে ঘুমের ঔষধ সেবন করেন।

ঘুমানোর জন্য বেশি পরিমাণে ঘুমের ঔষধ সেবন করেন উল্লেখ করে তিশা আরও বলেন, যে ঘুমের ঔষধ আমি নিয়েছি সেটার পাওয়ার বেশি ছিল যেটা আমার প্রেসক্রিপশনে ছিল না। তারপর আমার খারাপ লাগে এবং আমি বমি করি। তারপর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেই। এদিকে নিউজ হয় আমি নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছি। যেটা সত্যি নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১০

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১১

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১২

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৩

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৪

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৫

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৭

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৮

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৯

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

২০
X