বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন তানজিন তিশা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেম তানজিন তিশার। প্রেমের খবর, আত্মহত্যা চেষ্টাকাণ্ডে দেশের সংবাদকর্মীদের হুমকি দিয়েছিলেন এ অভিনেত্রী। দেশের একটি বেসরকারি টেলিশন সাংবাদিকের সঙ্গে ফোনালাপে এমন ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন তিনি। পরে মুহূর্তেই সেই অডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েন। প্রতিবাদে সরব হন গণমাধ্যমকর্মীরা। নেট মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে নেটিজেনরা নানা ট্রল ও সমালোচনা করেন।

হাসপাতাল থেকে ফিরে আজ একটি স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবারের পোস্টটি সাংবাদিকদের উদ্দেশে দিয়েছেন তিশা। শনিবার ( ১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন এ অভিনেত্রী। ওই স্ট্যাটাসে তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

ঘটনার একদিন পর নিজের ভুল বুঝতে পারেন তিশা। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে চাইলেন ক্ষমা। তিনি লিখেছেন, ‘বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি, যা আসলে ইনটেনশনালি ছিল না।’

তিনি আরও লিখেছেন, ‘সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’

উল্লেখ্য, এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে তানজিন তিশার ঘনিষ্ঠসূত্রের বরাতে জানা যায় তার আত্মহত্যাচেষ্টার খবর। অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জের ধরে বাসায় তিনটি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে নিজের পরিচয় লুকাতে শুধু ‘নাহার’ নাম দিয়ে ভর্তি হন।

তারপরে রাজধানীর পান্থপথের একটি হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হলে পরের দিন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সাংবাদিকদের পাঠানো এক বার্তায় জানানো হয়, সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন অভিনেত্রী তানজীন তিশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X