বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রবীর মিত্র কি সত্যিই মুসলিম হয়েছেন

অভিনেতা প্রবীর মিত্র। ছবি : সংগৃহীত
অভিনেতা প্রবীর মিত্র। ছবি : সংগৃহীত

অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুঞ্জন ছড়িয়েছে। ঘটনার সত্যতা জানতে কালবেলা যোগাযোগ করে প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্রের সঙ্গে। ছড়িয়ে পড়া খবরটি সত্য নয় বলে নিশ্চিত করেছেন তিনি।

মিথুন বলেন, ‘আমার বাবা মুসলিম হননি। মানুষ বানোয়াট খবর ছড়াচ্ছেন। আমার মা মুসলিম ছিলেন। যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। বাবার মতো একজন অভিনেতার নামে এমন গুঞ্জন গ্রহণযোগ্য নয়। আমি সবার কাছে অনুরোধ করছি, না জেনে কোনো তথ্য ছড়াবেন না।’

বয়সের ভারে নুয়ে পড়েছেন প্রবীর মিত্র। সারা দিন বাসায় কাটে তার সময়। নানারকম অসুখ বাসা বেঁধেছে শরীরে।

অভিনেতা প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে। তারা হলেন—মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র ২০০০ সালে প্রয়াত হয়েছেন।

চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা। তার আলোচিত ছবিগুলোর মধ্যে রয়েছে— তিতাস একটি নদীর নাম, নয়নের আলো, পুত্রবধূ, জলছবি, জয় পরাজয়, রঙিন সিরাজউদ্দৌলা, তাসের ঘর, জন্ম থেকে জ্বলছি, বড় ভালো লোক ছিল, দহন, দুই পয়সার আলতা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, হারানো সুর ইত্যাদি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তায় ‘সাসটেইনাবিলিটি সামিট’ অনুষ্ঠিত

ঢাবিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত বেড়ে ২৪

যত ট্রল-অপবাদই আসুক, দায়িত্ব থেকে বিচ্যুত হব না: শিক্ষামন্ত্রী

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা কলেজে আর্জেন্টিনা সমর্থকদের গরু ভোজের আয়োজন 

জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: সাংহাইয়ে আইসিটি মন্ত্রী

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তার স্থান আন্তর্জাতিক অপরাধ আদালতে: মামদানি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা কত, জানাল ইরান

জাতীয় স্কুল বিজ্ঞান শিক্ষক সম্মেলন: বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যয়

১০

শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

১১

২৪ ঘণ্টার ব্যবধানে একই উপসর্গে ২ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১২

তারেক রহমানের সঙ্গে রংপুর বিভাগের বিএনপি নেতাদের বৈঠক  

১৩

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

১৪

দীর্ঘমেয়াদে চসিক মেয়র পদে থাকতে চান না শাহাদাত হোসেন

১৫

ইরানি জাতি আগের চেয়ে এখন আরও বেশি ঐক্যবদ্ধ: বাঘায়ি

১৬

বরযাত্রী ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২, আইসিইউতে কনে, হাত ভাঙল বরের

১৭

আগস্টে ‘প্রবাসী কার্ড’র পরীক্ষামূলক প্রকল্প চালু করবে সরকার

১৮

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান

১৯

শেষ নিঃশ্বাস পর্যন্ত মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করব: আরাগচি

২০
X