মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সিনেমায় ডিক্যাপ্রিও

লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি : সংগৃহীত
লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি : সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ে নিয়মিত কাজ করেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। পরিবেশ রক্ষার্থে ১৯৯৮ সালে তিনি গড়ে তোলেন দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন (এলডিএফ)। এবার জলবায়ু নিয়ে নির্মিত চলচ্চিত্রে যুক্ত হলেন তিনি। নাম ‘উই আর গার্ডিয়ান’। সিনেমাটি তৈরি হয়েছে আমাজন রেইন ফরেস্টের ওপর।

এই চলচ্চিত্রের প্রযোজকের দায়িত্বে আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। আগামী ১ ডিসেম্বর ভারতে শুরু হওয়া অল লিভিং থিংস এনভায়রনমেন্ট উৎসবে দেখানো হবে ছবিটি।

ডিক্যাপ্রিও জানান, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে সব সময় পছন্দ করেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী ভয়ংকর হতে যাচ্ছে বলে মনে করেন এই অভিনেতা, যার কারণ হিসেবে তিনি মানুষের অসচেতনতাকে দায়ী করেন। এই অসচেতনতার জন্য বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

ডি ক্যাপ্রিও বলেন, ‘বিগত দিনে ইউরোপ, আমেরিকা ও এশিয়ায় যে ধরনের বড় বড় প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে, সেগুলো আমাদের আগামীর ভয়ংকর সময়ের বার্তা দিচ্ছে। এখন থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন না হলে ভবিষ্যতে আমাদের জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করছে। সেই সচেতনতা বৃদ্ধির জন্যই আমাদের এ সিনেমা উই আর গার্ডিয়ান।’

ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের গল্প তুলে আনা হয়েছে এই সিনেমায়। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই এলাকার সাধারণ মানুষ। সিনেমাটি পরিচালনা করেছেন চেলসি গ্রিন, রব গ্রুম্যান ও এডিভ্যান গুজাজারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X