বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি অফিসে তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত

ডিবি কার্যালয়ে এসেছেন অভিনেত্রী তানজিন তিশা। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশার প্রেম গুঞ্জন এবং আত্মহত্যাচেষ্টার ঘটনা নিয়ে কয়েকদিন ধরে উত্তাল শোবিজপাড়া। সেসব ঝামেলা নিয়ে এবার মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি কার্যালয়ে গেলেন ছোটপর্দার এ অভিনেত্রী।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ডিবি অফিসে প্রবেশ করেন তানজিন তিশা। তবে তিনি কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সেখানে গেছেন, না কি অন্য কোনো দরকারে, সেসব কিছু আপাতত জানা যায়নি।

গত বুধবার মধ্যরাতে হঠাৎই ছড়িয়ে পড়ে তিশার আত্মহত্যাচেষ্টার খবর। গুঞ্জন ছড়ায়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জের ধরে বাসায় ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

সেই বিষয়টি নিয়েই অভিনেত্রী মুঠোফোনে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। আইনি প্রভাব খাটানোর কথা বলে হুঁশিয়ারিও দেন। পরে অবশ্য ভুল বুঝতে পেরে ফেসবুক পোস্টের মাধ্যমে সাংবাদিকদের কাছে ক্ষমাও চান।

এদিকে, ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর একদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিশা। এরপর বৃহস্পতিবার রাতে ফেসবুকে লাইভে এসে অভিনেত্রী দাবি করেন, তিনি আত্মহত্যাচেষ্টা করেননি।

তিশা জানান, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন ঠিকই, তবে তা ঘুমানোর জন্য, আত্মহত্যার জন্য নয়। কিন্তু ওষুধের ডোজ বেশি হয়ে যাওয়ায় তিনি বমি করতে থাকেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নিয়ে তাকে ওয়াশ করা হয়।

তবে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে পরিষ্কার করে কিছু জানাননি। সম্পর্কের কথা স্বীকার করেননি আবার অস্বীকারও করেননি। রেখে দেন রহস্য। বলেন, ‘ফারহানের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি ব্যক্তিগত। সেসব নিয়ে কোনো কথা বলব না।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X