বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ‘টক অব দ্যা কান্ট্রি’ অভিনেত্রী তানজিন তিশা। কয়েক দিন ধরেই ভাইরাল ইস্যু হয়ে আছেন এ অভিনেত্রী। সাংবাদিক তথা গণমাধ্যমের বিরুদ্ধে টিভি অভিনেত্রী তিশার অপেশাদার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে সমবেত হচ্ছেন সাংবাদিকরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে সমবেত হয়েছেন মানবন্ধন করেছে টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

সমাবেশে তিশাকে ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে করা আরোপিত অভিযোগ তুলে নিতে ও নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

সাংবাদিক তানভীর তারেক বলেন, আমি এ অভিনেত্রীর নাম ‍মুখে আনতে চাই না। তবে তার আচরণ খুবই অপেশাদার। তিনি সাংবাদিকদের উড়িয়ে দেয়ার হুমকি তো দিয়েছেনই আবার ডিবি অফিসে গিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এর তীব্র নিন্দা জানাই।

সাংবাদিক নাজমুল আলম রানা বলেন, তিশার যদি কোনো অভিযোগ থাকে তবে সে চ্যানেল কর্তৃপক্ষকে জানাতে পারতো। কিন্তু সেটা না করে সে হুমকি ধমকি দিয়েছে। পাশাপাশি ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছে। আমাদের চ্যানেল তার বিরুদ্ধে মামলা করবে কিনা সেটা কর্তৃপক্ষ বলবে। তবে আমি মনে করি তার এমন আচরণ অপেশাদার।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটায় শুরু হওয়া মানববন্ধন প্রায় ঘণ্টাখানেক ধরে বক্তব্য দেনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। যেখানে তিশাকে উদ্দেশ্য করে তারা বলেন, ‘তানজিন তিশা, আপনি নানা সময়ে সাংবাদিকের সঙ্গে বাজে আচরণ করেছেন। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আপনার বিষয়ে আমরা সব জানি, এবার আপনি থামুন।’

উল্লেখ্য, বুধবার (১৭ নভেম্বর) মধ্যরাতে এক সঙ্গে ৩টি ঘুমের ওষুধ সেবন করেন তানজিন তিশা। অভিনেত্রীর ঘনিষ্ঠসূত্র থেকে পাওয়া তথ্যনুযায়ী অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক তার। প্রেমের সম্পর্কে কিছু বিষয় নিয়ে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা। সূত্রটি আরও জানায় ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন তিনি!

তবে ঘুমের ওষুধ খাওয়ার বিষয়টি স্বীকার করলেও আত্মহত্যার চেষ্টা নয় বরং ফুড পয়জনিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে দাবি তানজিন তিশার। সুস্থ হয়ে নিজের ফেসবুক পোস্টে জানান অভিনেত্রী। পরবর্তীতে একটি বেসরকারি টেলিশন সাংবাদিকের সঙ্গে ফোনালাপে দেশের সংবাদকর্মীদের হুমকি দিয়েছিলেন তানজিন তিশা। সাংবাদিকের সঙ্গে ফোনালাপে এমন ঔদ্ধত্যপূর্ণ কথার সেই অডিও মুহূর্তেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েন এ অভিনেত্রী। প্রতিবাদে সরব হন গণমাধ্যমকর্মীরা।

এরপরে শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন এ অভিনেত্রী। ওই স্ট্যাটাসে তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন। পোস্টে তিনি জানান, মেন্টালি পাজলড ছিলেন এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি, যা আসলে ইনটেনশনালি ছিল না। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

একই দিন বিকেলের দিকে সেই পোস্ট ডিলিটও করে দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১১

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১২

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১৩

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৪

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৫

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৬

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৭

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৮

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৯

নতুন মুদ্রানীতি ঘোষণা

২০
X