বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি কার্যালয়ে যাওয়ার কারণ জানালেন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত

ডিবি কার্যালয়ে এসেছেন অভিনেত্রী তানজিন তিশা। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশার প্রেমের গুঞ্জন এবং ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় নিয়ে কয়েকদিন ধরে উত্তাল শোবিজপাড়া। সেসব ঝামেলা নিয়ে এবার মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি কার্যালয়ে গেলেন ছোটপর্দার এ অভিনেত্রী।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ডিবি অফিসে প্রবেশ করেন তানজিন তিশা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এ অভিনেত্রী। এ সময় তিনি বলেন, ‘আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা। কিছুদিন ধরে আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। পোস্ট দিয়ে আমি বিষয়গুলো ক্লিয়ার করতে চেয়েও হ্যারাজ হয়েছি। আমার মনে হয়েছে ডিবি অফিসে এলে আমি হেল্প পাব’।

সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকির প্রশ্নে তিশা বলেন, একজন স্পেসিফিক সাংবাদিককে আমি ওই কথা বলেছি, সবাইকে বলিনি। এক সাংবাদিকের টেক্সট পেয়ে আমি তাকে ফোন কল করি। তার টেক্সটা নারী হিসেবে আমার কাছে বেশ সেনসেটিভ লেগেছে। এই প্রশ্নটা তিনি নারীকে করতে পারেন না’।

তিশা আরও বলেন, ‘সে কী প্রশ্ন করেছে সেটা আমি এতগুলো মানুষের সামনে মুখে আনতে পারব না। তবে আপনারা পারসোনালি দেখতে চাইলে দেখাতে পারব’।

অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, তারকা ও সাংবাদিক একে অপরের সহকর্মী। তাহলে সে কীভাবে এমন প্রশ্ন করলেন? প্রশ্নটি পেয়ে আমি তাকে ফোন কল করি। আমি হাইপার হয়ে যাই। তখন আমি ওই সাংবাদিককে স্পেসিফিকভাবে কিছু কথা বলেছি। সব সাংবাদিককে বলিনি।

যে বিষয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেছেন, সেটি তিশার কোনো সহকর্মীর মাধ্যমেই ছড়িয়েছে; এ বিষয়ে অভিনেত্রী বলেন, সেটা সেভাবে ছড়ালেও একজন নারী তারকাকে তিনি এই প্রশ্ন করতে পারেন না। আমি মনে করি এটা সাংবাদিকের ইথিক্সের মধ্যে পড়ে না।

এর আগে সাংবাদিককে উড়িয়ে দেওয়ার ক্ষমা চেয়ে পোস্ট দিয়ে সেটি আবার ডিলিটও করে দেন অভিনেত্রী। তিশা বলেন, ক্ষমার পোস্ট নিয়েও অনেক বুলিং হয়েছি। আমার মনে হচ্ছিল ওই স্ট্যাটাসটি ইনাফ নয়।

শেষে তিশা বলেন, আমি যদি ভুল করে এমন কোনো শব্দ বলে থাকি যেটা আপনাদের মনে কষ্ট দেবে, আমি দুঃখিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১০

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১১

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১২

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৩

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৪

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৫

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৬

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৭

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৮

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৯

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

২০
X