বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৬:০৪ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ফারুকের আসনে মনোনয়নপত্র কিনলেন ফেরদৌস

চিত্রনায়ক ফেরদৌস।
চিত্রনায়ক ফেরদৌস।

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে পড়া আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, মডেল, চলচ্চিত্র প্রযোজক ও টিভি উপস্থাপক ফেরদৌস।

গত ৬ জুন আওয়ালী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি। পরের দিনই মনোনয়নপত্র জমা দেন হঠাৎ বৃষ্টিখ্যাত এ নায়ক।

এর আগে এ চিত্রনায়ক কালবেলাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই তিনি ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং বিষয়টি নিয়ে কথা বলবেন।

এ ছাড়াও একটি গণমাধ্যমকে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চাইলে আমি ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করতে চাই, আমার জন্ম পড়াশোনা এবং বেড়ে ওঠা ঢাকা ক্যান্টনমেন্টে। এই এলাকার মানুষের জীবন চিত্র আমি খুব ভালোভাবে জানি, খুব কাছে থেকে দেখেছি। প্রধানমন্ত্রী যদি চান তবে আমি এই এলাকার উন্নয়নের জন্য, মানুষের স্বার্থের জন্য তাদের কল্যাণকর কিছু করতে পারি’।

এর আগে গত ৫ জুন আওয়ালী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে একই আসনের জন্য দলীয় ফরম সংগ্রহ করেন অভিনেতা সিদ্দিকুর রহমান। পর দিনই মনোনয়নপত্র জমা দেন। আর এখন মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তিনি। তবে অপেক্ষায় থাকলেও পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এ তারকা।

এ ছাড়াও জনপ্রিয় ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমও রয়েছেন একই তালিকায়। গত ৫ জুন বিকেলে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলেন তিনি।

চিত্রনায়ক ফেরদৌস কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা শেষ করেছেন এই অভিনেতা।

শুরুটা মডেলিং দিয়ে হলেও, কিংবদন্তি নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ ‘বুকের ভিতর আগুন’ সিনেমায় প্রথম কাজ করেন তিনি। পরে ১৯৯৮ সালে অঞ্জন চৌধুরী নির্মিত ‘পৃথিবী আমারে চায় না’ সিনেমার মাধ্যমে একক নায়ক হিসেবে আত্মপ্রকাশ তার। তবে ১৯৯৮ সালে ভারতীয় নির্মাতা বাসু চ্যাটার্জি ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X