কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মিডিয়া কমিটির প্রথম সভা

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মিডিয়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মিডিয়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচাররের প্রস্তুতি হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের মিডিয়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনে কিছু কিছু দল ভুয়া প্রচার চালাচ্ছে। মিডিয়া যদি সত্য তথ্যগুলো তুলে ধরতে না পারে, তাহলে সাধারণ জনগণ বিভ্রান্ত হয়।

তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু রাজনৈতিক দল অপপ্রচার করে। তবে আমরা জানি- বাংলাদেশের জনগণ খুবই সচেতন। তারা এসব অপপ্রচারে কখনোই কান দেয় না।

সভায় নির্বাচনী প্রচার, মিডিয়ার কার্যক্রম এবং জনগণকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিভিন্ন পর্যায়ের মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X