বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আমার তো কোনো প্রতীকই নেই, আমি কীভাবে ভোট চাইব : মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তার আসনের গোদাগাড়ী উপজেলায় যান তিনি। এতে কিছু সবাদমাধ্যমে শিরোনাম হয়— ‘আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইলেন মাহি’। কিন্তু এই নায়িকা তা মানতে নারাজ। বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি ভিডিওবার্তা দেন মাহি। ক্যাপশনে সাংবাদিকদের উদ্দেশে তিনি লেখেন— ‘কিছু কিছু নিউজ পোর্টাল খবর প্রকাশ করেছে যে, আমি আচরণবিধি লঙ্ঘন করে মাঠে প্রচারণা শুরু করে দিয়েছি। তবে বিষয়টি এমন নয়।’

ওই ভিডিওবার্তায় মাহি বলেন, ‘সবার উদ্দেশে আমি বলতে চাই— আমি ফেসবুকে একটি পোস্ট করেছি, যেখানে ক্যাপশনে লেখা— গোদাগাড়ী উপজেলা, চরআষাঢ়দহ ইউনিয়ন, রাজশাহী। মূলত গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। এটি একটি বিচ্ছিন্ন গ্রাম। সেখানের কেউ আমাকে চেনেন না। আমি তাদের সঙ্গে পরিচিত হতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কোনো ভোট চাইনি’।

তিনি আরও বলেন, ‘আমি যে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইব, আমার তো কোনো প্রতীকই নেই। আমি কীভাবে ভোট চাইব?’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকেই আলোচনায় আছেন মাহিয়া মাহি। প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চান এই নায়িকা। তবে দলের চূড়ান্ত তালিকায় জায়গা মেলেনি তার। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লড়াইয়ে নেমেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১০

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১১

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১২

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৩

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৪

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৫

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৬

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৭

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৮

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

২০
X