বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবস উপলক্ষে এফডিসিতে বিশেষ কর্মসূচি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ছবি : সংগৃহীত

যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এই উদ্দেশ্যে গত ৪ ডিসেম্বর দুপুর ১২টার দিকে করপোরেশনের সভাকক্ষে বিভাগীয় ও শাখা প্রধানদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের গৌরবগাথা ও চেতনা আমাদের সবার হৃদয়ে ধারণ করতে পারলেই মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে’।

সভায় আলোচনা শেষে বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে সর্বসম্মতভাবে যেসব কর্মসূচি গৃহীত হয় সেগুলো হলো, ১৫ ও ১৬ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত করপোরেশনে আলোকসজ্জা এবং প্রধান ফটকে ব্যানার প্রদর্শন হবে। ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এদিন সকাল ৯টায় করপোরেশনের ভেতরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সকাল সাড়ে ৯টায় জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে জনসাধারণের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ প্রদর্শন করা হবে। পরের দিন দুপুরে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারীদের আত্মার শান্তি কামনা করে করপোরেশনের মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

করপোরেশনে আলোকসজ্জা, তোরণ ও ব্যানার প্রদর্শনের জন্য একটি কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া। এ ছাড়া যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিজয় দিবস উদযাপন করতে সবাইকে আহ্বান জানিয়েছেন নুজহাত ইয়াসমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১১

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১২

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৩

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৪

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৫

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৬

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৯

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০
X