বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হবু স্বামীর পরিচয় জানালেন অভিনেত্রী স্বাগতা

স্বাগতা ও তার হবু বর হাসান। ছবি : সংগৃহীত
স্বাগতা ও তার হবু বর হাসান। ছবি : সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তার হবু বর লন্ডনপ্রবাসী, নাম—হাসান আজাদ। ঢাকার একটি ক্লাবে তার সঙ্গে পরিচয় হয় স্বাগতার। সংবাদমাধ্যমকে এসব জানিয়েছেন অভিনেত্রী।

চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন স্বাগতা। বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেছিলেন।

স্বাগতার হবু স্বামী হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আসন্ন বছরে স্বাগতা ও হাসানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

স্বাগতা বলেন, ‘গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে এক বান্ধবী আমাকে ঢাকার একটি ক্লাবে নিয়ে যায়। ওখানে আমরা হ্যাংআউট করতে গিয়েছিলাম। আমার বান্ধবীর এক বন্ধু ছিল হাসানের কাজিন। হাসানও ছিল ওখানে। এরপর অনেক দিন দেখা হয়নি আমাদের। পরে নভেম্বরে আবারও দেখা হয়। তখন বুঝতে পারি, তিনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। এরপর ভাবলাম, না ঠিক আছে। তবে বান্ধবীর কিন্তু মোটেও উদ্দেশ্য ছিল না হাসানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।’

কবে বুঝতে পারলেন হাসানকে আপনি পছন্দ করেছেন? উত্তরে স্বাগতা বলেন, ‘আমি আসলে সেভাবে বুঝিনি। ও-ই আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করল। আমি নিজেও ভাবছিলাম—বিয়ে করব। পাত্র খুঁজছিলাম। পরে জানতে পারি, হাসানও পাত্রী খুঁজছে। অনেক বছর পর ইউকে থেকে বাংলাদেশে এসেছে। কথা বলতে বলতে জীবনের অনেক কিছু জানতে পারলাম। বুঝলাম, হাসান সংসার করতে চায়।

স্বাগতা জানান, হাসানের মা মাস চারেক আগে মারা গেছেন। বাবা আরও আগে মারা যান। তিনি বলেন, ‘হাসান কিন্তু প্রথমে জানত না, আমি সেলিব্রিটি। ওর আমাকে এমনিতে পছন্দ হয়েছে।

স্বাগতা আরও বলেন, ‘আমি মনে মনে ঠিকঠাক একজন জীবনসঙ্গী খুঁজছিলাম। এমন কেউ, যার সঙ্গে বাকিটা জীবন পার করে দেওয়া যায়। এমন সময় ওর সঙ্গে পরিচয়। ভাবলাম—দেখি যদি মনের মিল হয়। ও গান লেখে, সুর করে, মিউজিক কম্পোজ করে, আমি গাই। মিউজিক আমাদের বেঁধে ফেলল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১০

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১১

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১২

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৩

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৪

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৫

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৬

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৯

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

২০
X