বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ডাক্তার বলেছে, তুমি ভুল করছো : স্বাগতা

জিনাত সানু স্বাগতা । ছবি : সংগৃহীত
জিনাত সানু স্বাগতা । ছবি : সংগৃহীত

আসন্ন মাতৃত্বকে ঘিরে চিরাচরিত ধারা ভেঙে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। বিয়ের এক বছরের মাথায় নতুন জীবনের আশীর্বাদ পেলেও, ডাক্তারের সিজারিয়ান ডেলিভারির পরামর্শ মেনে না নিয়ে নিজের বিশ্বাস ও মানসিক দৃঢ়তা নিয়ে তিনি পাড়ি জমান থাইল্যান্ডে। দুই মাস ধরে ভিনদেশে অবস্থান করছেন কেবল একটিই লক্ষ্য নিয়ে। নরমাল ডেলিভারির মাধ্যমে পৃথিবীতে আনবেন তার প্রথম সন্তানকে।

এ বিষয়ে স্বাগতা বলেন, “আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। যদিও বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন ‘তুমি ভুল করছো’, তারপরও আমি শেষদিন পর্যন্ত চেষ্টা করে যাব যেন স্বাভাবিকভাবে আমার সন্তান পৃথিবীতে আসে।” তিনি আরও বলেন, সিজারিয়ান অপারেশনের পর অনেক মায়েদের নানা শারীরিক জটিলতা দেখা দেয়। তাই আমি শুরু থেকেই নরমাল ডেলিভারির ব্যাপারে সচেতন। প্রথমে যে হাসপাতালে ভর্তি ছিলাম, সেখানে তা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে হাসপাতাল বদল করেছি। এখন নতুন চিকিৎসকের অধীনে আছি এবং আশাবাদী।

২০২৪ সালের ২৪ জানুয়ারি স্বাগতা বিয়ে করেন তার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে। লন্ডন প্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের কলম্বিয়া ইউনিভার্সিটিতে, পিএইচডি ডিগ্রিও সম্পন্ন করেছেন সেখান থেকে। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।

দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ে এখন যুক্ত হচ্ছে মাতৃত্বের অভিজ্ঞতা। আর এই যাত্রাকে স্বাগতা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এক সচেতন ও সাহসী পদক্ষেপ হিসেবেই দেখছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X