বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরে আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল। ছবি : সংগৃহীত
মনোয়ার হোসেন ডিপজল। ছবি : সংগৃহীত

চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। দেশে এসেই আন্দোলনের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

বরাবরই বাংলাদেশে বিদেশি সিনেমা মুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ডিপজল। এবারও হেঁটেছেন একই পথে। সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের কিছু সিনেমা। এ কারণেই আন্দোলনের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।

ডিপজল বলেন, ‘আমাদের সিনেমাকে ধ্বংস করার জন্যই একটি চক্র উঠেপড়ে লেগেছে। আগে আমরা দেখেছি হিন্দি সিনেমা মুক্তি দেওয়ায় নেপালের ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। বলা যায়, হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে তাদের নিজেদের চলচ্চিত্র। আমাদের দেশেও যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও একদিন ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না’।

এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা দুটি দেশের প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করেছে। এবার দেশে তার অভিনীত ‘ডানকি’ সিনেমা মুক্তির প্রস্তুত চলছে। এ নিয়ে শাহরুখভক্তদের মধ্যে আনন্দের ঝড় উঠেছে। কিন্তু দেশে হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার বিষয়টি মানতে নারাজ ডিপজল।

অভিনেতা বলেন, ‘আমি শুরু থেকেই দেশে হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার বিপক্ষে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কেননা বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে’।

তিনি আরও বলেন, ‘আর মাত্র কয়েকদিন পরই জাতীয় সংসদ নির্বাচন। তাই এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। আমি মনে করি, এর একটি সুরাহা হওয়া খুব জরুরি’।

এর আগে হিন্দি সিনেমা নিয়ে মন্তব্যের কারণে ভারতীয় গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন ডিপজল। শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে আলোচনার মধ্যে ডিপজল দাবি করেছিলেন, হিন্দি সিনেমায় অশালীন দৃশ্য ও গান থাকে। বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে হিন্দি সিনেমা যায় না।

ডিপজলের এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা হয়। ফেসবুকে কেউ কেউ লিখছিলেন, ডিপজল নিজেই বেশ কয়েকটি ‘অশ্লীল’ সিনেমায় অভিনয় করেছেন। তখন ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে এসেছিলেন ডিপজল। সেখানে এই অভিনেতার বক্তব্য তুলে ধরা হয়েছিল।

অন্যদিকে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা আমদানির প্রশ্নে একমত হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। উপমহাদেশীয় সিনেমা আমদানিসহ চারটি প্রস্তাব উত্থাপন করে ১৯ সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ও জানিয়েছিল, সিনেমা আমদানির পদক্ষেপ নেওয়া হবে।

তবে হিন্দি সিনেমা আমদানিতে শিল্পী সমিতি লিখিতভাবে সম্মতি জানালেও ডিপজল বলেছিলেন ভিন্ন কথা। সাংবাদিকদের তিনি বলেছিলেন, ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এর মধ্যে হিন্দি সিনেমা এলে বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

১০

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

১১

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

১২

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

১৩

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

১৪

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

১৫

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

১৬

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

১৭

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১৮

ইতালিতে অভিবাসী শ্রমিকদের শোষণ নিয়ে রোমে আলোচনা সভা

১৯

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

২০
X