বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় পল্লব!

অভিনেতা পল্লব। ছবি : সংগৃহীত
অভিনেতা পল্লব। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই বিনোদন জগতের বাইরে আছেন এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লব। নব্বই দশকের কিছু বিজ্ঞাপন এবং বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক ‘প্রাচীর পেরিয়ে’-তে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন তিনি। কিন্তু ধীরে ধীরে পর্দার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন এ অভিনেতা।

নিজের বড় ভাই ও বাবার মৃত্যুর পর মাকে সময় দিয়েছেন পল্লব। কাজ করেন সাভারের একটি কারখানায়। তবে চাকরির ফাঁকেই দীর্ঘ ১৫ বছরের বিরতি ভেঙে অভিনয় করেছেন ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’ সিনেমায়। এবার নির্মিতব্য সিনেমা ‘অপারেশন জ্যাকপট’-এর মধ্য দিয়ে আবারও পর্দায় আসছেন এই অভিনেতা।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত গেরিলা অপারেশনকে ঘিরে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে সিনেমা। গত বছরের ২৭ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলন করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অপারেশন জ্যাকপটে অন্যদের সঙ্গে অভিনয় করবেন পল্লব। ছবিতে এসএম গুপ্তা চরিত্রে দেখা যাবে তাকে।

দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে পল্লব বলেন, অনেক দিন পর কাজ করে ভালো লেগেছে। ১৯৯১ সাল থেকে প্রায় ১৭ বছর টানা ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই এ জায়গায়টি আমার অনেক দিনের চেনা। তাই আবারও কাজ করতে এসে নতুন মনে হয়নি। চেনা জায়গায় ফিরে বেশ প্রশান্তি লাগছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে দেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসভিত্তিক চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস। প্রথম লটে এফডিসিতে শুরু হয় অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং। সোমবার (১৫ জানুয়ারি) প্রথম লটের শুটিং শেষ হওয়ার কথা। এরপর গাজীপুরসহ ৪টি সমুদ্র বন্দর হয়ে ভারত ও ফ্রান্সে হবে ছবিটির শুটিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১০

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১১

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১২

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৩

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৪

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৫

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৬

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৭

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৮

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৯

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২০
X