বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমার জন্য আলিয়ার ২০০ দিন উৎসর্গ

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নাম অভিনেত্রী আলিয়া ভাট। নির্মাতাদের কাছে যার কাজের চাহিদাও অন্য অভিনেত্রীদের চেয়ে কয়েকগুণ বেশি। এর কারণ অভিনয়ের প্রতি তার দায়িত্বশীলতা ও ভালোবাসা। এই নায়িকা এখন ব্যস্ত আছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। এই সিনেমার শুটিংয়ের জন্য তিনি ২০০ দিন উৎসর্গ করেছেন। খবর : বলিউড হাঙ্গামা

এই সিনেমায় আলিয়া ছাড়াও অভিনয় করছেন অভিনেতা রণবীর কাপুর ও ভিকি কৌশল। সিনেমার শুটিং শুরু হয় ২০২৪ সালে। আর শেষ হবে এ বছরের অক্টোবরে। এর মধ্যে আলিয়া নতুন আর কোনো প্রোজেক্টের শুটিং করবেন না। তার এমন সিদ্ধান্ত নজর কেড়েছে নির্মাতাদের।

কাজের প্রতি তার এমন ভালোবাসার ফল হিসেবে আলিয়ার জন্য আরও একটি সিনেমায় অভিনয়ের অফার এসেছে। পিঙ্কভিলার একটি প্রতিবেদনে বলা হয়- ভারতের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক নাগ অশ্বিনের পরবর্তী সিনেমার জন্য তার সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনো নতুন এই কাজটি নিয়ে আলিয়া তার চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। কারণ সঞ্জয় লীলার সিনেমার কাজ শেষ করে এ বছরের নভেম্বরে তিনি আরও একটি সিনেমার কাজ শুরু করবেন। তবে নির্মাতা জানিয়েছেন, নতুন এই কাজটি নিয়ে আলিয়ার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। সব ঠিক থাকলে তাকে নিয়েই শুটিং শুরু করবেন তিনি।

আলিয়া ভাটকে সবশেষ করণ জোহরের ‘জিগরা’ সিনেমায় দেখা যায়। এতে অভিনয় ছাড়াও তিনি অভিনয় করেন বেদাং রায়না। অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। তবে নিজের পরবর্তী প্রজেক্টগুলো নিয়ে আশাবাদী এই নায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১০

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১১

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

১২

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

১৩

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১৪

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১৫

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১৬

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৭

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৮

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৯

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

২০
X