তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

‘পুরাতন’ নিয়ে নতুন ঋতু

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি : সংগৃহীত

টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ মাসের ১১ তারিখ মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘পুরাতন’। যার প্রচারণা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। সেখানে নতুন এক ঋতুপর্ণাকে পেয়েছে দর্শক। প্রকাশিত ট্রেলারে দেখা যায় অভিনেত্রী শর্মিলা ঠাকুর তার মায়ের চরিত্রে অভিনয় করছেন। যাকে নিয়েই তার রাজ্যের চিন্তা। যার জন্য তিনি বিয়ের সিদ্ধান্তও নিতে পারেননি। তবে ঋতুপর্ণা সম্পর্কে আছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এরপর একটা সময় বিয়ের সিদ্ধান্ত নেন তারা দুজন। তারপরই ঋতুপর্ণার মাকে নিয়ে সংসারে বাধতে থাকে নানা জটিলতা। এ নিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্পটি।

এদিকে ‘পুরাতন’ সিনেমার হাত ধরে শর্মিলা ঠাকুরের বাংলা ছবিতে দীর্ঘদিন পর প্রত্যাবর্তন হচ্ছে, যা নিয়ে বেশ উচ্ছ্বসিত এ কিংবদন্তি। ভারতীয় এক গণমাধ্যমে তিনি বলেন, ‘এটিই হয়তো আমার শেষ বাংলা ছবি। কারণ আমার শরীর খুব একাটা ভালো না। আগের মতো কাজ করার শক্তি এখন পাই না। তাই সেভাবে আমাকে সিনেমায় দেখতে পাচ্ছে না দর্শক। এ ছাড়া ঋতু খুব পেশাদার মানুষ। তাই ওর প্রস্তাব আমি না করতে পারিনি। শুটিং সেটে ও আমার খুব যত্ন নিয়েছে। তবে প্রযোজকের বাইরেও ও সহ-অভিনেত্রী হিসেবে দুর্দান্ত। আমি ওকে পছন্দ করি। ওর সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে।’

মুক্তির দোরগোড়ায় থাকা ঋতুপর্ণার ‘পুরাতন’ সিনেমাটিতে তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও আছেন। এটি পরিচালনা করেছেন সুমান ঘোষ। শেষ সময়ে সিনেমাটি নিয়ে তুমুল ব্যস্ততা যাচ্ছে অভিনেত্রীর। সেইসঙ্গে বেশ আশাবাদী ঋতুপর্ণা। তার মতে, এ মুভির গল্পই দর্শককে মুগ্ধ করবে। এ ছাড়া এর গান এরই মধ্যে প্রশংসিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X