বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘টপ গান ৩’ নির্মাণের ঘোষণা, থাকবেন টম ক্রুজ

টম ক্রুজ। ছবি : সংগৃহীত
টম ক্রুজ। ছবি : সংগৃহীত

তিন দশক পর ২০২২ সালে পর্দায় ‘টপ গান’ সিনেমার সিক্যুয়েল নিয়ে এসেছিলেন হলিউড তারকা টম ক্রুজ। ওই বছর এ অভিনেতার মুক্তিপ্রাপ্ত ‘টপ গান : ম্যাভেরিক’ প্রথম কিস্তির মতোই সাড়া ফেলেছিল বক্স অফিসে। এবার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আনতে চলেছেন টম। ‘টপ গান থ্রি’ নির্মাণের ঘোষণা করেছে প্যারামাউন্ট পিকচার্স।

১৯৮৬ সালে টনি স্কট পরিচালিত সিনেমাটি টম ক্রুজের ক্যারিয়ারে যুগান্তকারী একটি চলচ্চিত্র। সেরা সাউন্ডের জন্য অস্কার জিতেছিল ফিল্মটি। এর ৩৬ বছর পর টম নিয়ে আসেন ছবিটির সিক্যুয়েল ‘টপ গান: ম্যাভেরিক।’ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি সারা বিশ্বে প্রায় দেড় বিলিয়ন ডলার আয় করে। এবার সেটির তৃতীয় কিস্তি দেখবে দর্শকরা। খবর ডেডলাইনের।

জানা গেছে, সিনেমাটি নির্মাণের একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। তবে টম ক্রুজ যে ক্যাপ্টেন পিট 'ম্যাভারিক' মিচেলের চরিত্রে ফিরবেন সেটা নিশ্চিত। এ ছাড়াও ম্যাভেরিকের প্রয়াত বন্ধু নিক গুজ ব্র্যাডশর ছেলে ব্র্যাডলি ‘রোস্টার’ ব্র্যাডশ চরিত্রে ফিরবেন মাইলস টেলার। গ্লেন পাওয়েল এবং লেফটেন্যান্ট জেক ‘হ্যাংম্যান’ সেরেসিনও এই সিনেমায় ফিরতে পারেন বলে জানা গেছে।

চলচ্চিত্রটির চিত্রনাট্য এখনো চূড়ান্ত হয়নি। লেখক এহরেন ক্রুগার অবশ্য প্রথম খসড়া তৈরি করছেন। ‘টপ গান: ম্যাভেরিক’-এর সহলেখক ছিলেন তিনিই।

জেরি ব্রুকহেইমার ও ডেভিড এলিসন ‘টপ গান ৩’-এর প্রযোজক হিসেবে ফিরে আসবেন জানা গেছে। পরিচালক জোসেফ কোসিনস্কির তৃতীয় কিস্তি পরিচালনার কথা রয়েছে।

২০২৫ সালের মে-এর পর টম ক্রুজ ‘টপ গান ৩’-এর শুটিং শুরু করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১০

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১২

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৩

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৪

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৫

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৭

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৮

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৯

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

২০
X