বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১০:০১ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আমার কোনো প্রেমিক নেই : ভাবনা

মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পুরোনো ছবি : সংগৃহীত
মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পুরোনো ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাংলা নাটকে কাজের পরিমাণ বেশি থাকলেও, বড় পর্দায়ও সরব উপস্থিতি দেখা মিলছে এ অভিনেত্রীর।

২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ভাবনা। ‘পায়েল’ সিনেমার শুটিং শেষ করে, সম্প্রতি যুক্ত হয়েছেন ‘চারুলতা’ নামে নতুন একটি সিনেমায়। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’।

ছবি আঁকার পাশাপাশি নাচে বেশ পারদর্শী তিনি। লেখালেখিতেও ভাবনার হাতেখড়ি হয়েছে অনেক আগেই। এতকিছুর ভিড়ে জীবন নিয়ে খুব একটা চিন্তিত নন বলে জানান তিনি।

ভাবনার সমসাময়িক সময়ের অনেক তারকাই বিয়ে করে সংসারে মন দিলেও সিঙ্গেলই রয়ে গেছেন এ অভিনেত্রী। সবচেয়ে মজার ব্যাপার হলো বর্তমানে তার কোনো প্রেমিকও নেই বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভাবনা। অবশ্য কয়েক বছর আগে এক নির্মাতার সঙ্গে তার প্রেমের খবর জানা যায়।

প্রেম করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ভাবনা বলেন, প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত। নতুন বছরে দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।

বিয়ের প্রসঙ্গ নিয়ে জানতে চাইলে ভাবনা বলেন, ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। তাছাড়া পরিবার থেকেও এখন বিয়ে নিয়ে কোনো চাপ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X