কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘রঙ্গনা’ সিনেমার পোস্টার নিয়ে সমালোচনা, যা বললেন শাবনূর 

শাবনূর। পুরোনো ছবি
শাবনূর। পুরোনো ছবি

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরকে গত দুই বছর দেখা যায়নি বাংলা সিনেমায়। শোনা যায় ভালো চিত্রনাট্যের আশায় ছিলেন তিনি। অপেক্ষা ফুরিয়েছে এ নায়িকার। চিত্রনাট্য হাতে এসেছে তার। ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমা করতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরিতে হাত দিচ্ছেন।

‘রঙ্গনা’র ফার্স্ট লুক প্রকাশ হয়েছে শুক্রবার। এতে শাবনূরকে দেখা গেছে তিন ভাবে। কখনও হিজাবে মুখ ঢাকা, তার চোখে প্রতিশোধের আগুন। আরেক ছবিতে পিস্তল হাতে, আবার কখনও ফুল হাতে হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী। তবে সে পোস্টার পছন্দ হয়নি নেটাগরিকদের। প্রকাশের পর শুরু হয় তুমুল সমালোচনা। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন তিনি।

শাবনূর বলেন, ‘যে পোস্টার প্রকাশিত হয়েছে এটা একটি ডামি মাত্র। সিনেমাটির কাজ শুরু করি, নতুন পোস্টার আসুক, সিনেমা মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এ গল্প পছন্দ করেছে।’

তিনি বলেন, ‘আমি আবারও বলছি, আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে ভালো কাজে দেখতে চান। আমি ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যে সিনেমা দিয়ে ফিরছি সে কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে। পরিচালক তরুণ হলেও কাজটি তার নতুন নয়। দারুণ একটি সিনেমাই তিনি উপহার দেবেন।’

শাবনূর অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন। এখন শুটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে এর নির্মাণকাজ শুরু হবে। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘবিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন সুপারস্টার শাবনূর।

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কিছু জানাননি। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। সিনেমাটি নারী কেন্দ্রীক গল্পে নির্মিত হবে।

‘রঙ্গনা’ সিনেমায় থাকবে তিনটি গান। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। নির্মাতা নিজেই সিনেমাটির কাহিনি লিখেছেন। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১০

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১১

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১২

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

১৪

স্কুলছাত্রীকে অপহরণ-হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

১৫

শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী 

১৬

যে ৪ কারণে আজ আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড

১৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রংপুরে থানায় অভিযোগ দিলেন এইচএসসি পরীক্ষার্থী

১৮

সিলেটে আদালত থেকে জামায়াতপন্থি ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ

১৯

হানিট্র্যাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪

২০
X