বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের দুই সিনেমা

অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

দারুণভাবেই নতুন বছরটা শুরু করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ে নামও লিখিয়েছেন তিনি। দুদিন আগেই খবর ছিল, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ছায়াবৃক্ষ’। এবার জানা গেল ভালোবাসা দিবস উপলক্ষে এই অভিনেত্রীর আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে ‘ট্র্যাপ’ আর পরের সপ্তাহে মুক্তি পাবে ‘ছায়াবৃক্ষ’।

‘ট্র্যাপ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। অপু-জয় ছাড়াএ এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। আর সিনেমা মুক্তির খবর দিয়েছেন জয় চৌধুরী।

দুই সিনেমার মুক্তি নিয়ে অপু বিশ্বাস বলেন, দুই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি একজন অভিনয়শিল্পীর কাছে অনেক বড় পাওয়া। ভিন্ন ধরনের দুটি গল্প নিয়ে বছরের শুরুতে দর্শকের সামনে আসতে পেরে ভালো লাগছে। আশা করছি, সবার ভালো লাগবে। বরাবরের মতো এবারও দর্শক বাংলা সিনেমার পাশে থাকবেন, এমনটিই প্রত্যাশা করছি।

‘ট্র্যাপ’ নিয়ে অপু বলেন, প্রথমবার সায়েন্স ফিকশন ঘরানার গল্পের সিনেমায় অভিনয় করেছি। গল্পটিতে দারুণ মেসেজও রয়েছে। এ সময়ে হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। গল্পে এটিই উঠে আসবে।

ট্র্যাপ মুক্তির পরের সপ্তাহে হলে আসবে অপুর আরেক সিনেমা ‘ছায়াবৃক্ষ’। সরকারি অনুদানের এ সিনেমাটি বানিয়েছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর বিপরীতে রয়েছেন নিরব হোসেন। এ সিনেমায় নিরব-অপু ছাড়াও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান।

ছায়াবৃক্ষ নিয়ে অপু বিশ্বাস বলেন, চা-শ্রমিকদের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ছায়াবৃক্ষ। গল্পনির্ভর একটি সিনেমা। এতদিন দর্শক আমাকে গ্ল্যামারার্স লুকে দেখেছেন। এবার দেখবেন ভিন্ন লুকে।

অভিনেত্রী বলেন, সাধারণত অভিনয়শিল্পীদের মেকআপ করা হলেও এ সিনেমায় চরিত্রের প্রয়োজনে মুখে কালো রং ব্যবহার করে মেকডাউন করা হয়েছে। চরিত্রের মতো করে নিজেকে তৈরি করতে হয়েছে। চরিত্রটিকে ধারণ করার জন্য আমার ওজন কমাতে হয়েছিল অনেকখানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১০

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১১

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১২

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১৩

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

১৪

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১৫

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১৬

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

১৭

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৮

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১৯

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

২০
X