কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুতে যা বললেন জয়া আহসান

অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুতে প্রতিক্রিয়া জানান জয়া আহসান। ছবি : কালবেলা
অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুতে প্রতিক্রিয়া জানান জয়া আহসান। ছবি : কালবেলা

নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ারে এসে না ফেরার দেশে পাড়ি জমালেন খ্যাতিমান অভিনেতা আহমেদ রুবেল। অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছেন সহশিল্পীরা।

সিনেমাটিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এভাবে রুবেল ভাইকে নিয়ে বলতে হবে ভাবিনি। খুব অদ্ভুত ব্যাপার হলো। আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করছি না। মনে হচ্ছে আমি আবার স্ক্রিনে তাকে দেখি। আমাদের পরিচালক নুরুল আলম আতিক চাইছেন সিনেমাটি তার (আহমেদ রুবেল) স্মরণে দেখি। আমার মনে হয় রুবেল ভাইও এটি চাইতেন। কারণ মানুষ তার কাজের মধ্যেই বেঁচে থাকে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল-৮ এর স্টার সিনেপ্লেক্স ‘পেয়ারার সুবাস’র উদ্বোধনী প্রদর্শনীর বিষয়টি নির্ধারিত ছিল। এতে জয়া আহসানের পাশাপাশি চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল।

জানা গেছে, পরিচালক নুরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে বসুন্ধরা আসছিলেন। ওই গাড়ির চালকের আসনে ছিলেন অভিনেতা। বসুন্ধরা সিটির পার্কিংয়ে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল। গাড়ি থেকে নামার সময় তিনি পড়ে গিয়েছিলেন। দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সবশেষ তথ্য, আহমেদ রুবেলের স্মরণে সিনেমার প্রিমিয়ার শেষ করে তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন চলচ্চিত্রটির শিল্পী ও সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১০

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১১

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১২

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৩

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

১৪

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১৫

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১৬

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১৭

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৯

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

২০
X