বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বড়দিনে শান্তি আসুক দেশে : জয়া আহসান

জয়া আহসান I ছবি : সংগৃহীত
জয়া আহসান I ছবি : সংগৃহীত

ঝলমলে আলো, প্রার্থনা আর আনন্দের উষ্ণতায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বড়দিনের বার্তা। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের রঙ লেগেছে বাংলাদেশেও—উৎসব, ভালোবাসা আর সহমর্মিতার আবেশে মুখর চারপাশ। সেই আনন্দের ঢেউ ছুঁয়ে গেছে দেশের বিনোদন অঙ্গনেও। সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও মেতেছেন উৎসবের আমেজে। ঠিক এমনই এক আনন্দঘন মুহূর্তে ভক্তদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা ও অনুভূতি ভাগ করে নিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে বড়দিন উপলক্ষে বেশ কিছু ছবি প্রকাশ করেন। প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, বড়দিনের আমেজে ঘরোয়া পরিবেশে পোজ দিয়েছেন তিনি। পরনে একটি হালকা গোলাপি রঙের টপস ও সাদা প্যান্ট। সঙ্গে কাছে রেখেছেন টেডি বিয়ার। আরও দেখা যায়, ঘরের কোণে বড়দিনের বিশেষ সাজসজ্জা; যেমন সান্তা ক্লজ ও গাছ।

ছবিগুলো কোথা থেকে প্রকাশ করা হয়েছে, তা অবশ্য জানাননি জয়া আহসান। তবে নেটিজেনদের অনুমান, কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী, সেখান থেকেই বড়দিনের সাজে নিজেকে মেলে ধরেছেন। সঙ্গে বিশেষ বার্তাও দিয়েছেন জয়া আহসান। লিখেছেন, ‘বড়দিনে শান্তি আসুক দেশে; সারা পৃথিবীতে’।

সব মিলিয়ে বলা যায় এই পোস্টের মাধ্যমে বড়দিনের শুভেচ্ছাকে ছাড়িয়ে মানবিক বার্তা ও শান্তি প্রত্যাশার কথা তুলে ধরেছেন জয়া আহসান। এছাড়া উৎসবের আনন্দের পাশাপাশি তার স্নিগ্ধ উপস্থিতি ও সংযত অনুভব ভক্তদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।

অস্থির সময়ের প্রেক্ষাপটে এমন একটি শান্ত, নীরব প্রার্থনা যেন অনেকেরই মনে ছুঁয়ে গেছে—যেখানে বড়দিনের আলো শুধু উৎসব নয়, হয়ে উঠেছে আশা ও সহমর্মিতার প্রতীক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X