বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতার মাসে ‘ওরা ৭ জন’ 

ওরা ৭ জন সিনেমার ছবি।
স্বাধীনতার মাসে ‘ওরা ৭ জন’ 

দেশের বিনোদন প্ল্যাটফর্ম টফি-তে আগামী ১ মার্চ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’-এর বিশেষ অনলাইন প্রিমিয়ার হতে যাচ্ছে । গত বছর মার্চ মাসে দেশজুড়ে সিনেমা হলে ও সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

ভিন্ন পেশা ও বাস্তবতা থেকে আসা ৭ জন মুক্তিযোদ্ধার একটি গোপন মিশনে অংশগ্রহণ ও যুদ্ধক্ষেত্রের শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে পরিচালক খিজির হায়াত খান ‘ওরা ৭ জন’ সিনেমাটি নির্মাণ করেছেন। তারকাবহুল এই সিনেমার গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়াও ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খানসহ আরও অনেক গুণী অভিনয় শিল্পী।

টফিসহ সারা বিশ্বের সাতটি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকরা সিনেমাটির ডিরেক্টরস কাট (পরিচালকের বিশেষ সংস্করণ) উপভোগ করতে পারবেন। বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা টফি-এর এই বিশেষ অনলাইন প্রিমিয়ারের মাধ্যমে যেকোনো নেটওয়ার্ক থেকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস নির্ভর এই সিনেমাটি দেখতে পারবেন।

টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি সবসময় দর্শকের বিনোদনমূলক ও অর্থবহ কন্টেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার মাসে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে তৈরি করা ‘ওরা ৭ জন’ সিনেমাটি টফি-তে মুক্তি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি আমাদের দর্শকরা, বিশেষ করে তরুণ প্রজন্ম টফি-তে সিনেমাটি আগ্রহের সঙ্গে উপভোগ করবেন ও আমাদের গৌরবময় ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।

সিনেমাটি দেখতে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস-এর জন্য যথাক্রমে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১০

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১১

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

১৩

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

১৪

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন ১২ গ্রাম

১৫

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

১৬

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

১৭

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১৮

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১৯

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

২০
X