কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

বড় নেতার অনুরোধে নিপুনের সঙ্গে নির্বাচন করেন ইলিয়াস কাঞ্চন 

ইলিয়াস কাঞ্চন 
বড় নেতার অনুরোধে নিপুনের সঙ্গে নির্বাচন করেন ইলিয়াস কাঞ্চন 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গতবার হঠাৎ করেই সভাপতি পদে প্রার্থী হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি সভাপতি নির্বাচিত হলেও সমিতি নিয়ে নানা অনিয়ম বিশৃঙ্খলা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানা তো বলেই দিলেন কাঞ্চন পিকনিক ছাড়া কিছুই করতে পারেনি।

যদিও শেষবারের পিকনিকে মারামারির মতো ঘটনা ঘটেছে। এবার নির্বাচন করবেন না বলেছেন ইলিয়াস কাঞ্চন। কিন্তু নির্বাচন না করলেও সমালোচনা তার পিছু ছাড়ছে না। অসচ্ছল শিল্পীদের জন্য গরু কোরবানি নাকি ইলিয়াস কাঞ্চনের জন্যই দিতে পারেননি নিজ কমিটি থেকেই এমন কথা শুনতে হয়েছে খ্যাতিমান এই অভিনেতাকে। শিল্পী সমিতির উপদেষ্টা হিসেবে সবার ভালোবাসায় সিক্ত ছিলেন কাঞ্চন। অথচ নির্বাচন করতে এসে তাকে সম্মানটাই খোয়াতে হয়েছে।

এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন ইলিয়াস কাঞ্চন। কেন তিনি সভাপতি পদে নির্বাচন করেছেন তা জানালেন। দেশের বড় একজন রাজনীতিবিদের অনুরোধে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বলে জানান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন কাঞ্চন। সাক্ষাৎকারে অবশ্য নিপুনের হয়ে অনুরোধ করা রাজনীতিবিদের নাম বলেননি তিনি। বর্তমান ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা নিপুনের হয়ে ইলিয়াস কাঞ্চনকে নির্বাচনে আসার অনুরোধ করেছিলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, নিপুন শুধু আমাকে না, আমার ছেলেকেও ম্যানেজ করেছে। তবু আমি দাঁড়াতাম না। আমাদের দেশের বড় একজন রাজনীতিবিদ অনুরোধ করেছিলেন। কারণ, তার প্রতি আমার একটা ভালোবাসা-শ্রদ্ধা রয়েছে, যার কারণে আমার এ জায়গায় আসতে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X